Saturday, April 4, 2026

বিজেপির মধ্যপ্রদেশে ছাড় নেই দৃষ্টিহীনের! ‘ধর্মান্তকরণের’ অভিযোগে মহিলাকে মার নেত্রীর

Date:

Share post:

চার্চে চলছে ধর্মান্তকরণ। এই খবর ছড়িয়ে পড়তেই চার্চে চড়াও বজরং দলের কর্মীরা। নেতৃত্বে মধ্যপ্রদেশের জবলপুরের (Jabalpur) জেলা সহ-সভাপতি অঞ্জু ভার্গব (Anju Bhargav)। তাদের হাতে রেহাই পেলেন না অন্ধ (blind) মহিলাও। অন্ধ মহিলাকে ধর্মান্তকরণের (religious conversion) মিথ্যে অভিযোগ দিয়ে বিজেপি নেত্রীর (BJP leader) মারের ভিডিও ভাইরাল (ভাইরাল ভিডিও সত্যতা বিশ্ববাংলা সংবাদ যাচাই করেনি) সোশ্যাল মিডিয়ায়।

সম্প্রতি মধ্যপ্রদেশের জবলপুরের গোরখপুরের অন্তর্গত একটি চার্চে বড়দিনের উৎসব উপলক্ষ্যে অনুষ্ঠান আয়োজনের জন্য স্থানীয় বহু মানুষ জমায়েত করেন। তাঁদের মধ্যে খ্রিস্টান সম্প্রদায়ের (Christian) বাইরের অন্য সম্প্রদায়ের মানুষও ছিলেন। এরপরই খবর ছড়িয়ে পড়ে চার্চে ধর্মান্তকরণ করা হচ্ছে।

এই খবর ছড়িয়ে পড়তেই চার্চ (church) ঘিরে ধরে একাধিক ধর্মীয় সম্প্রদায় ও বজরং দলের (Bajrang Dal) লোকেরা। চার্চের ভিতর ঢুকে রীতিমতো হামলা চালায় তারা। স্থানীয় মানুষের স্বাধীন চিন্তায় বিজেপির দখলদারির বিরোধিতা করেন এক অন্ধ মহিলা। আর তখনই তাঁর উপর চড়াও হয় বিজেপি নেত্রী অঞ্জু ভার্গব।

আরও পড়ুন : ট্রেনের শৌচাগারের পাশে বসে সফর! ওডিশার কুস্তিগীরদের করুণ অবস্থা

ভাইরাল ভিডিওতে দেখা যায়, স্বেচ্ছায় চার্চে (church) আসা স্থানীয় মানুষ বিজেপির হামলাকারীদের শান্ত করার চেষ্টা করেন। অন্ধ মহিলা অঞ্জু ভার্গবকে ধর্মীয় প্রতিষ্ঠানে এসে শান্ত থাকার কথা বলেন বারবার। তখনই ওই হিন্দু মহিলার উপর চড়াও হয় অঞ্জু। ঘটনায় সরব হয়েছে বিরোধীদলগুলি। কংগ্রেসের তরফ থেকে এই ঘটনাকে অত্যন্ত নিন্দনীয় এবং নৃশংস বলে বর্ণনা করা হয়েছে। যদিও ঘটনার কথা অস্বীকার করেনি বিজেপিও।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...