Saturday, April 4, 2026

প্যাংগং লেকের ধারে রেড ফক্স! ভাইরাল বন্যপ্রাণকে ঘিরে সতর্কবার্তা

Date:

Share post:

নীল আকাশের নীচে প্যাংগং হ্রদের (Pongong Lake) ধারে আপন মনে ঘুরে বেড়াচ্ছে এক হিমালয়ান রেড ফক্স (Himalayan Red Fox) বা লাল শিয়াল। বিভর শ্রীবাস্তব নামে এক পর্যটকের ক্যামেরায় ধরা পড়া সেই মায়াবী ভিডিও (Video) এখন নেটপাড়ার হট টপিক। তবে, বন দফতরের আধিকারিকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে এই ভিডিওটিই।

ভিডিওতে দেখা যাচ্ছে, লাল শিয়ালটি (Himalayan Red Fox) পর্যটকদের (Tourist) গাড়ির খুব কাছে চলে এসেছে। তার কানের গঠন আর মোটা লেজ দেখে প্রথমে অনেকে সেটিকে নেকড়ে ভেবেছিলেন। কিন্তু আসলে সে ছিল হিমালয়ান লাল শিয়াল। মানুষের উপস্থিতি সত্ত্বেও তার মধ্যে কোনও ভয় দেখা যায়নি। তবে ভালো করে লক্ষ্য করলে দেখা যায়, শিয়ালটির পিছনের একটি পায়ে চোট রয়েছে।

তবে, ভিডিওতে শিয়ালটির এই ‘নির্ভীক’ আচরণ দেখে বনকর্তা পরভীন কাসওয়ান বিষয়টিকে অশনিসংকেত বলে মনে করছেন। বনকর্তার মতে, শিয়ালটি সম্ভবত পর্যটকদের দেওয়া খাবারে অভ্যস্ত হয়ে গিয়েছে। তাই শিকার ছেড়ে সে এখন গাড়ির কাছে খাবারের আশায় ঘোরাঘুরি করছে।এতে তাদের আদিম শিকারি স্বভাব নষ্ট হয়ে যেতে পারে আর এটি প্রকৃতির ভারসাম্য নষ্ট করতে পারে। তাঁর কথায়, খাবারের আশায় বন্যপ্রাণীরা বারবার রাস্তায় চলে আসছে। এতে গাড়ির ধাক্কায় তাদের প্রাণহানির ঝুঁকি বাড়ছে।

হিমালয়ান রেড ফক্স সাধারণত লাদাখ (Ladakh) বা স্পিতির মতো উঁচু জায়গায় দেখা যায়। ইঁদুর জাতীয় প্রাণীর সংখ্যা নিয়ন্ত্রণে রেখে এরা পাহাড়ের ভারসাম্য রক্ষা করে। কিন্তু পর্যটকদের কাণ্ডজ্ঞানহীন আচরণের কারণে এদের জীবন এখন সংকটে।
আরও খবর: সেফটিপিন গিলে ফেলা গোল্ডিকে সুস্থ করল অ্যানিম্যাল হেলথ প্যাথলজিকাল ল্যাব

বিশেষজ্ঞদের স্পষ্ট বার্তা, “পাহাড়ে ঘুরতে গিয়ে বন্যপ্রাণীদের দূর থেকে দেখা এবং সম্মান জানানোই প্রকৃত পর্যটকের পরিচয়। মনে রাখা দরকার, আমাদের এক মুহূর্তের আনন্দ বা একটি সেলফি যেন কোনো বন্যপ্রাণীর জীবনের ঝুঁকি না হয়ে দাঁড়ায়।” লাদাখের এই ভিডিওটি কেবল বিনোদনের নয়, বরং সচেতনতার এক বড় সতর্কবার্তা।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...