Saturday, April 4, 2026

বাংলাদেশ উপ দূতাবাসের সামনে বিক্ষোভ! বিজেপির চক্রান্ত-নাটক যুক্তি দিয়ে ওড়াল তৃণমূল

Date:

Share post:

প্রতিবেশী বাংলাদেশে অশান্ত পরিস্থিতির প্রেক্ষিতে কলকাতার বাংলাদেশ উপ দূতাবাসের সামনে মঙ্গলবার দুপুরে ঘটে যাওয়া ঘটনাকে সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন আচরণ বলে আখ্যা দিল তৃণমূল কংগ্রেস। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বলে অভিযোগ তুলে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানায় শাসক দল।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, পশ্চিমবঙ্গ সরকার শুরু থেকেই নীতিগত ও রীতিগতভাবে স্পষ্ট অবস্থান নিয়েছে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নেবে, রাজ্য সরকার তাকেই সমর্থন করবে। সেই অবস্থান থাকা সত্ত্বেও বাংলাদেশ উপ দূতাবাসের সামনে এই ধরনের বিক্ষোভ সম্পূর্ণ অপ্রয়োজনীয় এবং দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য করেন তিনি।

তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষের বক্তব্য, যাঁরা এদিন গোলমাল করেছেন, তাঁরা সকলেই বিজেপির কর্মী। তা হলে প্রশ্ন উঠছে, তাঁদের এই বিক্ষোভের লক্ষ্য আসলে কী। তাঁর মতে, বাংলাদেশের বিষয়ে যদি কোনও পদক্ষেপের দাবি জানাতে হয়, তা হলে দিল্লি গিয়ে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানানো উচিত ছিল। তার পরিবর্তে কলকাতায় কূটনৈতিক স্থাপনার সামনে গন্ডগোল পাকিয়ে সস্তা রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করা হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ উপ দূতাবাস অন্য একটি দেশের কূটনৈতিক প্রতিষ্ঠান। সেখানে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে তার সম্পূর্ণ দায় রাজ্য সরকারের ওপর বর্তায়। আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে তাই পুলিশ হস্তক্ষেপ করতে বাধ্য হয়। বিজেপির উদ্দেশ্যই ছিল এমন পরিস্থিতি তৈরি করা, যাতে রাজ্য সরকারকে বিব্রত করা যায় বলে কুণালের অভিযোগ। তৃণমূলের সাধারণ সম্পাদকের দাবি, বিজেপি যত এই ধরনের কর্মসূচির মাধ্যমে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করবে, ততই স্পষ্ট হয়ে উঠবে যে কেন্দ্রীয় সরকার গোটা ঘটনায় বাংলাদেশকে কোনও কড়া বা কার্যকর বার্তা দিতে ব্যর্থ হচ্ছে। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক দ্বিচারিতার অভিযোগ তুলে বিজেপির অবস্থানকে প্রশ্নবিদ্ধ করল তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন- রাজধানীতে বড়দিনের টুপিতে ‘না’! ডবল ইঞ্জিন রাজ্যে ক্রমশ কোণঠাসা সংখ্যালঘুরা

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...