Wednesday, June 24, 2026

বৈভবের বিশ্বরেকর্ড, সাকিবুলের দ্রুততম শতরান, বিহারের একাধিক রেকর্ড

Date:

Share post:

যুব এশিয়া কাপে ব্যাট হাতে খুব একটা ভালো খেলতে পারেননি, তবে বিজয় হাজারেতে (Vijay Hazare Trophy) ব্যাট হাতে নেমেই বিশ্ব রেকর্ড গড়লেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। পাশাপাশি প্রথম শ্রেণির ক্রিকেটে দ্রুততম শতরান করলেন বিহারের অধিনায়ক সাকিবুল গণি(Sakibul Gani )।

রাঁচিতে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে ম্যাচে  মাত্র ৮৪ বলে ১৯০ রান করলেন বিহারের টিনএজার। প্রথম শ্রেণির ক্রিকেটে সর্ব কনিষ্ঠ ক্রিকেটার হিসাবে গড়লেন বিশ্বরেকর্ডও।

মাত্র ৩৬ বলে শতরান করলেন বৈভব (Vaibhav Suryavanshi)। যার মধ্যে আছে ১০টি চার ও ৮টি ছয়। অর্থাৎ শুধুমাত্র বাউন্ডারি থেকেই এসেছে ৮৮ রান। প্রথম শ্রেণির ক্রিকেটে ভারতীয়দের মধ্যে এটা দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। ১৪ বছর ২৭২ দিন বয়সে এই নজির গড়লেন বৈভব। এর আগে লিস্ট এ ক্রিকেটে কোনও শতরানের ইনিংস ছিল না তরুণ এই ক্রিকেটারের।

বৈভব যেদিন ছন্দে থাকেন সেদিন প্রতিপক্ষ বোলারদের ত্রাসের সঞ্চার করেন। বুধবারও অরুণাচলের বোলারদের নিয়ে কার্যত ছিনিমিনি খেললেন। একটুর জন্য ডাবল সেঞ্চুরি হাতছাড়া হল। কিন্তু তার  আগে রেকর্ড  বুকে নিজের নাম ফের একবার নথিভুক্ত করে নিলেন।

বৈভবের সঙ্গে রেকর্ড গড়লেন বিহারের অধিনায়কও। মাত্র ৩২ বলেই শতরান করলেন সাকিবুল। ১০টি চার এবং ১২টি ছক্কা মারেন। প্রথম শ্রেণির ক্রিকেটে দ্রুততম শতরান করার নজির ছিল পঞ্জাবের আনমোলপ্রীত সিংয়ের। অরুণাচলের বিরুদ্ধে ৩৫ বলে সে়ঞ্চুরি করেছিলেন আনমোলপ্রীত।এক বলের জন্য সেই রেকর্ড হাতছাড়া হল বৈভবের। কিন্তু তার অধিনায়ক রেকর্ড গড়লেন। বিহার ৫০ ওভারে ৫৭৪ রান তুলল। যা দলগত রানে রেকর্ড।

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...