Monday, May 18, 2026

বড়দিনের কেকের সঙ্গে শীতের কামড়, ঘন কুয়াশায় ঢাকছে দক্ষিণবঙ্গ

Date:

Share post:

বড়দিন আর নববর্ষে ঠান্ডার আমেজ থাকবে, এমনটাই রাজ্যবাসী মনে প্রাণে চায়। এবার তাদের মনোবাঞ্ছা পূর্ণ করতে চলেছে খোদ প্রকৃতি। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা (minimum temperature) ১৫ ডিগ্রির নিচে নেমেছে। আগামী দুদিন তা আরো ২ ডিগ্রি নামার পূর্বাভাস (forecast) দিচ্ছে আবহাওয়া দফতর। পশ্চিমের জেলা গুলিতে বুধবার থেকে শুরু হয়েছে কুয়াশার (dense fog) দাপট। উত্তরেও পারদ পতনের সঙ্গে কুয়াশার দাপট।

বুধবার দক্ষিণবঙ্গে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৯ ডিগ্রির কাছাকাছি থাকবে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রার পারদ সর্বনিম্ন ১০ ডিগ্রির কাছাকাছি থাকার পূর্বাভাস। সেইসঙ্গে সর্বোচ্চ তাপমাত্রাও ২২ ডিগ্রির কাছাকাছি থাকবে।

বৃহস্পতিবার বড়দিন। আর তারপরেই শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের সর্বত্র তাপমাত্রা ২আরও ডিগ্রি নামার সম্ভাবনা। সেক্ষেত্রে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (minimum temperature) ১৩ ডিগ্রিতে নামবে। পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি হবে।

আরও পড়ুন : কুয়াশার জেরে বড়সড় দুর্ঘটনা, ঢোলাহাটে মৃত ১

উত্তরের পার্বত্য এলাকায় ইতিমধ্যেই শৈত্য প্রবাহ শুরু হয়েছে। দার্জিলিং-সহ পার্বত্য এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রির কাছাকাছি যেমন থাকবে, তেমনই সর্বোচ্চ তাপমাত্রা ৯ ডিগ্রিতে নামার পূর্বাভাস রয়েছে।

Related articles

দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন! বিহারে অল্পের জন্য রক্ষা যাত্রীদের

রাজধানী এক্সপ্রেসে আগুন লাগার ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একবার বড়সড় প্রশ্নের মুখে রেলের যাত্রী নিরাপত্তা। এবার...

মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক: নজর সরকারি কর্মীদের ডিএ-তে

রাজ্যের ক্ষমতায় আসার পর ১৫ দিনের মধ্যে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এখনও পর্যন্ত নটি দফতর পাঁচজন...

মস্কোয় ড্রোন হামলা, মৃত ১ ভারতীয়, আহত ৩

যুদ্ধবিরতির ইঙ্গিত দিলেও আদতে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ যে এখনও সেই একই গতিতে জারি রয়েছে তা ফের একবার প্রমাণিত হল...

‘বিচার হবেই’’! নিহত আপ্তসহায়কের বাড়িতে গিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর 

ঠিক ১১ দিন আগের সেই ভয়ঙ্কর রাতের ক্ষত এখনও দগদগে। বিধানসভা ভোটের ফলপ্রকাশের রেশ কাটতে না কাটতেই গত...