Monday, March 16, 2026

সিঙ্গল বেঞ্চের রায়ে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের, আপাতত স্বস্তি GTA-র ৩১৩ শিক্ষকের

Date:

Share post:

আপাতত স্বস্তি GTA-র ৩১৩ জন শিক্ষকের। কলকাতা হাই কোর্টের (Kolkata High Court) সিঙ্গল বেঞ্চের চাকরি বাতিলের নির্দেশের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করল জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। বুধবার, কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের নির্দেশের উপর স্থগিতাদেশ জারি হল।

পাহাড়ে শিক্ষক নিয়োগ নিয়ে অভিযোগের ভিত্তিতে চলতি মাসেই ৩১৩ জন শিক্ষকের চাকরি বতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন করেন চাকরিহারা শিক্ষকরা।

কলকাতা হাই কোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে এদিন সেই আবেদনের শুনানি হয়। বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিশ্বরূপ চৌধুরীর ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের রায়ের উপর স্থগিতাদেশ দেয়। ডিভিশন বেঞ্চের বক্তব্য, এই শিক্ষকরা দীর্ঘদিন চাকরি করছেন। সিঙ্গল বেঞ্চ এই বিষয়টি ভেবে দেখেননি। শুধু তাই নয়, রাজনৈতিক অস্থিরতার কারণে এবং অন্যান্য কারণের শিক্ষক নিয়োগ বন্ধ ছিল। এই বিষয়টিও বিবেচনা করেনি সিঙ্গল বেঞ্চ। তারপরই সেই রায়ের উপর স্থগিতাদেশ জারি করা হয়। ১২ সপ্তাহের জন্য এই স্থগিতাদেশ কার্যকর থাকবে। একই সঙ্গে রাজ্য সরকার ও মামলাকারীদের হলফনামা পেশেরও নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। আরও পড়ুন: সব গলে জল! হিমবাহশূন্য ভেনেজুয়েলার মেরিদা

পাহাড়ে জিটিএ নিয়ন্ত্রণাধীন অঞ্চলে থাকা স্কুলগুলির শিক্ষক নিয়োগ নিয়ে অভিযোগ ওঠে। বিজ্ঞপ্তি ছাড়াই একতরফাভাবে এই নিয়োগ করা হয়েছে বলেও অভিযোগ। এই বিষয়ে কলকাতা হাই কোর্টের হস্তক্ষেপ চেয়ে মামলা দায়ের হয়। শুনানিতে সিআইডি তদন্তের নির্দেশ দেয় হাই কোর্ট। যদিও সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য। ডিভিশন বেঞ্চও সেই রায়ই বহাল রাখে। মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। যদিও পরবর্তী সময়ে এই মামলা ফের ফিরে আসে কলকাতা হাই কোর্টেই।

spot_img

Related articles

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...

যোগান স্বাভাবিক, তবু গ্যাসের দামের বোঝা! কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে আজ পথে মমতা

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রেক্ষিতে গোটা বিশ্বের জ্বালানি সংকট। সেই সংকটের মোকাবিলায় কোথায় দেশের শাসকদলের নীতি? সব পরিস্থিতির মোকাবিলাতে...

হাসপাতালের ICU-তে ভয়াবহ আগুন: কটকে মৃত ১০ রোগী, গাফিলতির অভিযোগ!

হাসপাতালে সুস্থ হতে এসে শেষ পর্যন্ত আগুনে পুড়ে মৃত্যু হল ১০ রোগীর। মধ্যরাতের ভয়াবহ আগুনে ওড়িশার কটকের এসসিবি...

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...