Saturday, April 4, 2026

ফের রক্তাক্ত কোচবিহার: দিনহাটায় গুলিবিদ্ধ তৃণমূল নেতা

Date:

Share post:

ফের দুষ্কৃতী দৌরাত্ম্য কোচবিহারে। দিনহাটার (Dinhata) বাড়ি থেকে বেরোতেই গুলি চালানো হয় তৃণমূল নেতা মিঠুন রাজভরকে লক্ষ্য করে। তাঁর মুখে গুলি লাগে। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় কোচবিহার মেডিক্যাল কলেজে (Coochbihar Medical College)।

মঙ্গলবার রাত আনুমানিক নটা নাগাদ তিনি নিজের বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় আসেন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা দিনহাটা ভিলেজ ওয়ান এলাকার তৃণমূল নেতা মিঠুন রাজভর। তখনই তাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। বাড়ির লোকের তাঁকে আহত অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসে। দিনহাটা মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা তাকে উন্নত চিকিৎসার জন্য কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করে।

আরও পড়ুন : টিউশন থেকে ফেরার পথে নাবালিকাকে গলার নলি কেটে খুনের চেষ্টা! চাঞ্চল্য মালদহে 

শরীরে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় কিছুটা সংকটজনক মিঠুন। ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা পুলিশ (Dinhata Police)। প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করে দুষ্কৃতীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

Related articles

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...

FIR-এর পরে তালসারি যাওয়ার সম্ভাবনা প্রিয়াঙ্কার! সঙ্গে প্রসেনজিৎ-যিশুরাও

তালসারির সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে তালসারির সমুদ্রে তলিয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Bandopadhyay)। ঘটনার পাঁচ...

বীরভূমে ‘১১-০’ লক্ষ্য, কাজল শেখের হয়ে জয়ের ব্যবধান বেঁধে দিলেন অভিষেক 

বাংলা-বিরোধী বিজেপিকে ভোকাট্টা করে বাড়ি পাঠাবে বাংলার মানুষ। দিল্লির জল্লাদ আর গুজরাতের জমিদাররা নয়, বাংলার মানুষই বাংলার ভাগ্য...