Tuesday, April 7, 2026

নাবালিকা ধর্ষণ-খুন ফের ডবল ইঞ্জিন ওড়িশায়: পথ অবরোধ করে বিক্ষোভ

Date:

Share post:

ধর্ষণ খুনের মতো ঘটনা ওড়িশায় বিজেপির সরকার প্রতিষ্ঠা হওয়ার পর থেকে ক্রমশ বেড়ে চলেছে। এবার তেমনই নৃশংস ঘটনার সাক্ষী থাকল ওড়িশার (Odisha) ভদ্রক জেলা। এবার দশ বছরের এক নাবালিকার ধর্ষণ (rape) করে খুনের ঘটনায় অত্যপ্ত করার ভদ্রক (Bhadrak) জেলা। জাতীয় সড়ক অবরোধ করে বিচারের দাবি করে স্থানীয় বাসিন্দারা।

ওড়িশার বালিগাঁও এলাকায় দশ বছরের এক নাবালিকা মঙ্গলবার স্কুলে পড়তে গিয়ে আর বাড়ি ফেরেনি। এরপরই পরিবারের লোকেরা তার খোঁজ শুরু করে। কিন্তু সারারাত তার খোঁজ পাওয়া যায়নি। শেষ পর্যন্ত বুধবার সকালে গ্রামের পাশের একটি ঝোপের কাছ থেকে তার রক্তাক্ত দেহ উদ্ধার হয়।

এরপরই বিক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বাসিন্দারা। তাঁরা দাবি করে নাবালিকাকে ধর্ষণ করে খুন করে ফেলে রেখে গেছে দুষ্কৃতীরা। তদন্ত শুরু করে চাঁদবালি থানার পুলিশ (Chandbali police station)। তারাও প্রাথমিক তদন্তে জানান, এই ঘটনা ধর্ষণ করে খুনের (rape and murder) ঘটনা হতে পারে।

আরও পড়ুন : সংবিধানকে আঘাতেও বধির প্রধানমন্ত্রী! খ্রীষ্টানদের উপর হামলায় ক্ষোভ সংগঠনের, তোপ ডেরেকের

বিচারের দাবিতে স্থানীয় বাসিন্দারা জাতীয় সড়ক অবরোধ করে। স্থানীয় নাবালিকাদের স্কুলে যাওয়া নিয়ে প্রশ্ন দেখা যায় গ্রামবাসীদের। তাঁরা প্রশ্ন তোলেন, যদি স্কুলের পথে নাবালিকারা নিরাপত্তার অভাব বোধ করে তবে কিভাবে ছড়াবে ওড়িশায়  শিক্ষার আলো। পরে পুলিশের পদক্ষেপের প্রতিশ্রুতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Related articles

কার গাফিলতিতে রাহুলের মৃত্যু? দুর্ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন লীনা-পুত্র অর্ক!

লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) সংস্থা ম্যাজিক মোমেন্টসের (Magic Moments) ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র (Bhole baba par karega)...

পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার CEO ক্যাম্পবেল উইলসন

মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার সিইও (Air India CEO) ক্যাম্পবেল উইলসন। গত সপ্তাহের বোর্ড মিটিংয়ে...

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...