Thursday, June 25, 2026

শান্তনুর ‘গুন্ডাবাহিনী’র বিরুদ্ধে মতুয়াদের মারধরের অভিযোগ মমতাবালার

Date:

Share post:

স্পেশাল ইনটেনসিভ রিভিশনের আবহে সরগরম মতুয়াগড় ঠাকুরনগর। বুধবার শান্তনু ঠাকুর (Shantanu Thakur) ঘনিষ্ঠ ‘বিজেপির গুন্ডা বাহিনী’ দিয়ে মমতাবালা ঠাকুরের (Mamatabala Thakur) অনুগামী মতুয়াদের মারধরের অভিযোগ উঠল ঠাকুরবাড়িতে। গোটা ঘটনায় চরম উত্তেজনা ছড়ায়। আহত অন্তত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মমতাবালা পন্থীরা বলেন সম্প্রতি শান্তনু এসআইআরে প্রায় ১ লক্ষ নামের যে কথা বলেছিলেন তাতে তাঁরা প্রচন্ড আতঙ্কিত হয়ে পড়েন। কেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এমন মন্তব্য করেছেন তার জবাব চাইতেই বুধবার তাঁরা মিছিল করে এসেছিলেন। সেখানেই তাঁদের উপর বিজেপি নেতার অনুগামীরা চড়াও হয় বলে অভিযোগ।গুন্ডাদের হাত থেকে রেহাই পায়নি মতুয়া ধর্মাবলম্বী মহিলারাও। নক্কারজনক এই ঘটনার কড়া নিন্দা করেছেন তৃণমূল সাংসদ।

শান্তির দীপ এসো ঘরে ঘরে: নিজের লেখা-সুর করা গান পোস্ট করে ‘Merry Christmas’ জানালেন মুখ্যমন্ত্রী

জানা যায়, সম্প্রতি শান্তনু ঠাকুর এক্টি অনুষ্ঠানে বলেন ৫০ লক্ষ সংখ্যালঘুদের নাম বাদ দেওয়ার সময় যদি ১ লক্ষ মতুয়াদের ভোটের নাম বাদ গেলে তাঁর কিছু এসে যায় না। এর প্রেক্ষিতে এদিন মতুয়া সাধু, গোসাই, পাগলেরা শান্তনুর কাছে শান্তিপূর্ণ ভাবে মিছিল করে SIR করে নাম বাদ দেওয়ার কথা জানতে গেলে শান্তনু ঘনিষ্ঠ বিজেপি ও বিজেপির সভাপতি নৃশংস ভাবে মারধর করে। ঠাকুরবাড়িতে এভাবে মতুয়াদের উপর আক্রমনকে কঠোর ভাষায় নিন্দা করেছেন মমতা ঠাকুর। ঠাকুরবাড়িতে ঠাকুর পরিবারের সদস্য শান্তনুর মদতে বহিরাগত ও অমতুয়াদের হাতে আসল মতুয়ারা এদিন যেভাবে হেনস্থার শিকার হল তা লজ্জার বলে দাবি মমতাবালা ঠাকুরের।

 

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...