Thursday, June 18, 2026

শান্তির দীপ এসো ঘরে ঘরে: নিজের লেখা-সুর করা গান পোস্ট করে ‘Merry Christmas’ জানালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে চূড়ান্ত ব্যস্ততা। তার মধ্যে থেকেই নিয়মিত ছবি আঁকেন, কবিতা লেখেন, গান লেখেন, সুর দেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বড়দিন উপলক্ষ্যে ২৪ ডিসেম্বর বিকেলে স্যোশাল মিডিয়া পেজে নিজের লেখা, সুর দেওয়া গান পোস্ট করলেন মমতা। গানটি গেয়েছে সঙ্গীতশিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে রাজ্যবাসীকে ‘Merry Christmas’ জানান মুখ্যমন্ত্রী।

নিজের স্যোশাল মিডিয়া পেজে মমতা লেখেন, “শান্তির দীপ এসো ঘরে ঘরে
তুমি প্রভু এসো হৃদয় জুড়ে…
সকলকে জানাই ‘Merry Christmas ‘
এই উপলক্ষে আপনাদের সবার সঙ্গে আমার লেখা ও সুর করা এবং শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া একটি নতুন গান শেয়ার করে নিচ্ছি।”

বাংলার যেকোনও উৎসব বা বিশেষ দিন উপলক্ষ্যে গান লেখেন, সুর দেন বাংলার মুখ্যমন্ত্রী। রাজ্যের বিভিন্ন অনুষ্ঠান, উৎসব উপলক্ষ্যে নিয়মিত গান লেখেন তিনি। দুর্গাপুজো, কালীপুজো-সহ বিভিন্ন পুজো, ছট পার্বন বা বনমহোৎসব- সব বিষয় নিয়েই গান রচনা করেন মমতা। ভাষা আন্দোলন নিয়েও গান লিখে সুর দিয়েছেন মুখ্যমন্ত্রী। দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের আগেও গান লিখেছিলেন তিনি। মন্দির উদ্বোধন ও রথযাত্রার দিন সেই গান বাজানো হয়েছিল।

মুখ্যমন্ত্রীর লেখা-সুর দেওয়া এবারের বড়দিনের গান প্রকাশ হতেই ভাইরাল। গানটি গেয়েছেন সঙ্গীতশিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়।

Related articles

একই অভিযোগ, আলাদা পরিণতি! শাহানু গ্রেফতার হলেও কেন অধরা টাকির চেয়ারম্যান?

উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ (Food Karmadhyaksha, North 24 Parganas Zilla Parishad) তথা তৃণমূল নেতা শাহানুর...

আমেরিকা-ইরান যুদ্ধের অবসান! স্বাক্ষর শান্তিচুক্তি, দেশে কমবে জ্বালানির দাম?

১০০ দিনের বেশি সংঘর্ষের পর অবশেষে আমেরিকা-ইরানের যুদ্ধের অবসান! খুলে যাচ্ছে হরমুজ প্রণালী। ফ্রান্সের ভার্সাই প্রাসাদে অনুষ্ঠিত এক...

লক্ষ্মীবারে কলকাতায় কত হল সোনা-রুপোর নতুন দাম

সোনা বা রুপো কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের দর (Gold-Silver Price Today)। আন্তর্জাতিক...

অসুস্থ সুজিতের চিকিৎসায় সেলিব্রেটি বিধায়কদের কাছে অর্থ সাহায্য দাবি!

টলিউড পরিচালক সুজিত গুহর (Sujit Guha) অসুস্থতার খবর নতুন নয়। কয়েক সপ্তাহ আগে মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ার হাসপাতালে ভর্তি...