Wednesday, February 4, 2026

বিশ্বকাপ জিতিয়েও খেলরত্নে ব্রাত্য হরমনপ্রীত-স্মৃতি, প্রশ্নের মুখে বিসিসিআইয়ের ভূমিকা

Date:

Share post:

অর্জুনের মতোই খেলরত্নের (Khel Ratna Awarded ) তালিকায় নাম নেই কোনও ক্রিকেটারের। কিন্তু চলতি বছরেই ভারতীয় মহিলা ক্রিকেট দল প্রথমবার ক্রিকেট বিশ্বকাপ জিতেছে। কিন্তু বিশ্বকাপজয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌর(Harmanpreet Kaur) বা সহ অধিনায়ক স্মৃতি মান্ধানা কেউ মনোনীত হলেন না রাষ্ট্রের সর্বোচ্চ খেল সম্মানের জন্য। বিসিসিআইয়ের (BCCI) ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন।

প্রথম বার দেশকে বিশ্বকাপ জিতিয়েও  খেলরত্ন পুরস্কারের (Khel Ratna Awarded)জন্য মনোনীত করা হল না হরমনপ্রীত ও স্মৃতি মান্ধানাকে। একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, খেলরত্নের জন্য গগন নারাং, অপর্ণা পোপাট ও এমএম সোমায়ার কমিটি  হরমনপ্রীত ও স্মৃতির সঙ্গে সঙ্গে কমপাউন্ড তিরন্দাজ জ্যোতি সুরেখা ভেন্নাম এর  নাম নিয়েও বেশ কিছুক্ষণ ধরে আলোচনা করা হয়। শেষ পর্যন্ত কোনও নামই কেন্দ্রের কাছে সুপারিশ করা হয়নি।

ক্রিকেটারদের পারফরম্যান্সের জন্য কোনও নির্দিষ্ট পয়েন্ট সিস্টেম নেই। সেই  কারণের জন্যই নাকি  দু’জনের নাম বাদ পড়েছে। এই প্রসঙ্গে বিসিসিআইয়ের এক সূত্র উল্লেখ করেছেন,  বিসিসিআইয়ের প্রস্তাবের উপর নির্ভর করে কমিটি। তবে এ বার বিসিসিআইয়ের পক্ষ থেকে কোনও পুরুষ বা মহিলা ক্রিকেটারের নাম কোনও জাতীয় পুরস্কারের জন্য প্রস্তাব করেননি।”

ফলে ভারতীয় ক্রিকেট বোর্ডের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। মহিলা ক্রিকেটারেরা দেশকে প্রথম বারের মতো বিশ্বকাপ জিতিয়েছে,  তাঁদের বঞ্চিত করা কেন হল? তবে শেষ ২০২৩ সালে ক্রিকেটার হিসাবে খেলরত্ন সম্মান পেয়েছিলেন মহম্মদ শামি। তার নামও শেষ মুহূর্তে পাঠিয়েছিল বোর্ড। এর আগেও ১৯৯১-৯২ সালে কেউ খেলরত্ন সম্মান পাননি।

তবে চূড়ান্ত তালিকা প্রকাশের পর তাতে ক্রিকেটারদের নাম থাকলে অবাক হওয়ার কিছু  থাকবে না।

 

spot_img

Related articles

তৃণমূলের এসআইআর ঝড় সংসদে: বকেয়া অর্থ দাবি ঋতব্রতর

ভোটার তালিকায় কারচুপি করে একের পর এক রাজ্য অধিকার করে চলেছে বিজেপি। বাংলায় ফাঁস হয়ে গিয়েছে সেই কারচুপি।...

মানবিক! দিল্লিতে এসআইআর পীড়িতদের পাশে মুখ্যমন্ত্রী, করলেন চিকিৎসার সব ব্যবস্থাও

ফের একবার মানবিক মুখ দেখা গেল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসআইআর প্রক্রিয়ার কারণে বিপর্যস্ত...

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব: প্রস্তুতি তৃণমূলের

এসআইআর করে গোটা দেশের মানুষের ভোটচুরি। বিজেপির পরিকল্পনার দোসর জাতীয় নির্বাচন কমিশন। নেতৃত্বে মুখ নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার...

মুম্বই বিমানবন্দরে দুই বিমানের ডানায় ঘষা! অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

যাত্রীবোঝাই এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর বিমানের ডানায় সংঘর্ষ ঘিরে চাঞ্চল্য! মুম্বই বিমানবন্দরে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল...