Monday, March 16, 2026

মধ্যরাতে কর্নাটকের ট্রাক-বাসের ভয়াবহ সংঘর্ষে ঝলসে মৃত্যু অন্তত ১০ জনের

Date:

Share post:

বড়দিনে ভয়াবহ দুর্ঘটনা কর্নাটকে। বেসরকারি একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষের (bus truck accident) ফলে বাসে আগুন ধরে যাওয়ায় বাসের ভিতরে থাকা কমপক্ষে ১০ জন যাত্রী জীবন্ত অবস্থাতেই পুড়ে যান। শেষ পাওয়া খবর অনুযায়ী ১০ জনের মৃত্যু হয়েছে তবে মৃতের সংখ্যা বাড়বে বলেই মনে করা হচ্ছে। আহত কমপক্ষে ২০ জন। এদিন রাত দুটোর সময় ৪৮ নম্বর জাতীয় সড়কের (NH 48) উপরে কর্নাটকের চিত্রদুর্গ জেলার উপর একটি ট্রাক ডিভাইডার পার করে ভুল লেনে চলে আসে। এরপরেই উল্টোদিক থেকে আসা একটি এসি বাসে ধাক্কা মারে ট্রাকটি। নিমেষের মধ্যেই বাসে আগুন ধরে যায়।

সি বার্ড নামের বেসরকারি সংস্থার বাসটি বেঙ্গালুরু থেকে শিবমোগা যাচ্ছিল। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার সময় বাসে ৩২ জন যাত্রী ছিলেন। পরিস্থিতি আরো ভয়ানক হয়ে ওঠে যখন সংঘর্ষের পরই বাসে একের পর এক বিস্ফোরণ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ২০ জন যাত্রীকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সকলেরই শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গিয়েছে। কয়েকজনের অবস্থা রীতিমত সঙ্কটজনক। উদ্ধারকাজ চলছে। কিন্তু ঠিক কীভাবে ট্রাক অন্য লেনে চলে এল এবং সংঘর্ষের পর বাসে কীভাবে আগুন ধরে গেল, সেটা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। আহত এক যাত্রী জানিয়েছেন ধাক্কা লাগার পরেই আতঙ্কে সবাই চিৎকার করছিল। আর তারপরেই চারপাশে আগুন জ্বলে যায়। এমনকি দরজা খুলছিল না তাই কয়েকজন জানালা ভেঙে বেরিয়ে যান। বাকি যাত্রীদেরও বাঁচানোর চেষ্টা চলছিল কিন্তু আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ছিল যে কিছু করা যায়নি।

প্রসঙ্গত, গত নভেম্বর মাসে তেলঙ্গানাতেও একইভাবে দুর্ঘটনায় বাসে আগুন লেগে ২০ জনের মৃত্যু হয়েছিল। স্বাভাবিকভাবেই বারংবার এই ধরণের দুর্ঘটনায় বেসরকারি বাসের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠছে।

 

spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...