Monday, April 6, 2026

প্রয়াত জঙ্গলমহলের ‘মাস্টারমশাই’ উপেন্দ্র কিস্কু

Date:

Share post:

দীর্ঘ রাজনৈতিক জীবনের ইতি। প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বামনেতা উপেন্দ্র কিস্কু (Upendra Kisku)। বুধবার রাতে বাঁকুড়ার (Bankura) একটি বেসরকারি হাসপাতালে (Hospital) ৮৩ বছর বয়সে শেষ ষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বৃহস্পতিবার তাঁর মরদেহ শেষ শ্রদ্ধার জন্য নিয়ে যাওয়া হয় CPIM-র বাঁকুড়া জেলা অফিসে।

পরিবার সূত্রে খবর, দিনকয়েক আগে বাড়িতেই আচমকা পড়ে গিয়েছিলেন তিনি। এর ফলে মাথায় গুরুতর চোট লাগে এবং রক্তক্ষরণ শুরু হয়। তড়িঘড়ি তাঁকে নার্সিংহোমে (Nursing home) ভর্তি করা হলেও শেষ রক্ষা হয়নি। আরো পড়ুনঃ পুলিশের এনকাউন্টারে মৃত মাওবাদী শীর্ষনেতা গণেশ, মাথার দাম ছিল ১ কোটি

পেশায় প্রাথমিক শিক্ষক উপেন্দ্র কিস্কু রাজনৈতিক লড়াইয়ের টানে নিজের নিশ্চিত চাকরি ছেড়ে দিয়েছিলেন। জঙ্গলমহলের ‘কেন্দু পাতা আন্দোলন’ তাঁকে সাধারণের কাছের মানুষ করে তুলেছিল। সেখান থেকেই তাঁর পথ চলা শুরু। ১৯৭৭ সালে প্রথমবার রাইপুর কেন্দ্র থেকে বিধায়ক হন তিনি। এরপর টানা ৮ বার ওই কেন্দ্র থেকে জয়ী হয়ে এক রেকর্ড গড়েন। ২০১১ সালে যখন রাজ্যে রাজনৈতিক পরিবর্তন ঘটেছিল, তখনও তিনি বিপুল ভোটে জয়লাভ করেন।

১৯৮২ থেকে ২০০৬ সাল পর্যন্ত টানা কয়েক দশক তিনি রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের মন্ত্রিত্ব সামলেছেন। আদিবাসী সমাজের মানুষদের স্বনির্ভর করতে তাঁর ভূমিকা ছিল অনস্বীকার্য। জঙ্গলমহলের প্রত্যন্ত গ্রামে স্কুল এবং আদিবাসী সমবায় তৈরি করেছিলেন তিনি।

২০১৬ সালের পরে সরাসরি ভোটে না দাঁড়ালেও রাজনীতি থেকে দূরে সরে যাননি এই বর্ষীয়ান নেতা। নিয়ম করে দলীয় অফিসে যেতেন এবং তরুণ কর্মীদের পরামর্শ দিতেন। তাঁর প্রয়াণে জঙ্গলমহলের বাম রাজনীতে আরও শূন্যতা তৈরি হল।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...