Monday, April 6, 2026

আবার রাম থেকে বামে মিঠুন চক্রবর্তী? সহাস্যে কী বললেন বিচারক

Date:

Share post:

হুগলির নিম্ন আদালতে মামলার শুনানি। হাজির সিপিএম নেতা মিঠুন চক্রবর্তী (Mithun Ch)! চলতি বছরেই একটি ঘটনাকে কেন্দ্র করে হুগলিতে সংঘাতে জড়িয়ে পড়ে রাজ্যের বিরোধীদলগুলি। সেই মামলাতেই আগাম জামিনের জন্য হুগলির একটি মহকুমা আদালতে হাজির হয়েছিলেন সিপিএমের নেতারা। একে একে নাম ধরে ডাকার সময় হাত তুলে উপস্থিতি জানান দিচ্ছিলেন তাঁরা। তালিকার শেষ নাম মিঠুন চক্রবর্তী। হাত তুলে উপস্থিতি জানান দেন বছর পঁয়তাল্লিশের নেতা। যা দেখে অবাক খোদ বিচারপতিও। তিনি মজার ছলে বলেন, “আরে! মিঠুন চক্রবর্তী? আপনি তো বিজেপি-তে ছিলেন। সিপিএম হলেন কবে?” মিঠুন বিচারপতিকে জানান, নাম-পদবির মিল থাকলেও তিনি বরাবর সিপিএম-ই করেন।

ইনি ‘তারকা’ নন, সিপিএমের নেতা মিঠুন শ্রীরামপুরের ছেলে। বাম মহলের পরিচিত মুখ তিনি। পেশাগত ভাবে পর্যটক সমন্বয়ের কাজ করেন। দেশের বিভিন্ন প্রান্তে যান পর্যটকদের নিয়ে। সমাজ মাধ্যমেও বিভিন্ন রিল বানিয়ে পোস্ট করতে দেখা যায় তাঁকে। আবার দলের ডাকে হাজির হন নিয়মিত। তবে এই ঘটনা থেকে স্পষ্ট নাম বিড়ম্বনায় মাঝে মধ্যেই পড়তে হয় মিঠুন চক্রবর্তীকে। আরো পড়ুন: কনিষ্ঠকন্যার পর আগুনে ঝলসে মৃত্যু বিএনপি নেতার জ্যেষ্ঠকন্যারও

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...