Monday, March 16, 2026

ঝাড়খণ্ডের সাফল্যে রয়েছে ক্যাপ্টেন কুলের মস্তিস্ক! জানুন নেপথ্যের ঘটনা

Date:

Share post:

কয়েকদিন আগেই সৈয়দ মুস্তাক আলি ট্রফি(Syed Mushtaq Ali Trophy.) জিতেছে ঝাড়খন্ড(Jharkhand)। ঈশান কিষানের নেতৃত্বে দুরন্ত পারফরম্যান্স করেছে ঝাড়খণ্ড দল। কিন্তু ঝাড়খণ্ডের এই সাফল্যের নেপথ্যে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি(MS Dhoni)। তিনি কোচ বা মেন্টর পদে ছিলেন না কিন্তু দলের যাবতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন ধোনি ( MS Dhoni)। দলের সাফল্যের নেপথ্যের কাহিনি ফাঁস করেছেন যুগ্ম সচিব শাহবাজ নাদিম।

কোচ নিয়োগ থেকে শুরু করে কোন ক্রিকেটারকে কোথায় খেলানো হবে বা কার বেশি নজর রাখতে হবে সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। সম্প্রতি ঝাড়খণ্ডের কোচ হিসাবে আনা হয় রতন কুমারকে, যিনি গত আট বছর ধরে বিভিন্ন বয়স ভিত্তিক দলের কোচিং করাচ্ছিলেন। পাশাপাশি বোলিং কোচ করা হয় সানি গুপ্তাকে। এই দুটি পরিবর্তন ধোনির পরামর্শই হয়েছিল।

ঝাড়খন্ড ক্রিকেট সংস্থার সচিব এবং যুগ্ম সচিব পদে রয়েছেন প্রাক্তন দুই ক্রিকেটার শাহবাজ নাদিম এবং সৌরভ তিওয়ারি। এই দুই প্রাক্তন ক্রিকেটার রাজ্য ক্রিকেট সংস্থার হাল ধরার পর থেকেই অনেক বদল আসে। শাহবাজ নাদিম জানিয়েছেন, মরশুম শুরুর আগেই আমরা কোচিং স্টাফ নিয়োগ থেকে শুরু করে বাকি সব কাজেই ধোনির পরামর্শ নিয়েছে। ঝাড়খন্ড দলের প্রতি ধোনির প্রচন্ড আগ্রহ রয়েছে ও সবসময় চায় তার রাজ্যের দল সব প্রতিযোগিতায় ভালো খেলুক। তাই তিনি সব বিষয়েই সিদ্ধান্ত নিতে আমাদের সাহায্য করেছেন।

এখানেই শেষ না করে নাদিম আরও বলেছেন, ধোনি সব ম্যাচেই লক্ষ্য রেখেছিলেন, প্রতিযোগিতায় দিকে তাঁর নজর ছিল। ক্রিকেটারদের শক্তি দুর্বলতা সম্পর্কে তিনি সব পরিসংখ্যান রাখেন। সেই মতো পরামর্শ দেন।

মুস্তাক আলি ট্রফিতে ১১ টি ম্যাচের মধ্যে ১০টি জিতেছে ঝাড়খন্ড। দুরন্ত পারফরম্যান্স করে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা করে নিয়েছেন অধিনায়ক ঈশান কিষান।

 

spot_img

Related articles

মধ্যরাতে গুপ্ত তাণ্ডব! রাতারাতি মুখ্যসচিব বদলে ‘মহিলাবিদ্বেষী’ বিজেপি-কমিশনকে নিশানা মমতার

“মধ্যরাতে মেসেজ পেলাম, কাউকে কাজে লাগিয়ে ছুপারুস্তমের মতো গুপ্ত তাণ্ডব করছে“- সোমবার মহামিছিলের শেষে ধর্মতলার ডোরিনা ক্রসিং-এর মঞ্চ...

নির্বাচন সংক্রান্ত আরও আটটি ‘আদর্শ নির্বাচনী আচরণবিধি’ জারি কমিশনের

রাজ্যে (West Bengal Election) দোরগোড়ায় নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন (Election Commission) ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রশাসনিক থেকে...

নাম নেই শতরূপের, কেন্দ্র বদল মীনাক্ষি-দীপ্সিতাদের: তমান্নার মাকে প্রার্থী করে সেন্টিমেন্টাল তাস বামেদের!

ISF ও CPIML-liberation -এর সঙ্গে জোট করে বিধানসভা ভোটে লড়বে বামফ্রন্ট। সোমবার, সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করলেন বামফ্রন্ট...

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি-সরবরাহে সমস্যার প্রতিবাদে রাজপথে মমতার মহামিছিলে জনসুনামি

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও বাণিজ্যিক গ্যাস (LPG Price Hike Protest) সরবরাহে কেন্দ্রের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার কলকাতার রাজপথে...