Tuesday, March 17, 2026

স্থান পেলেন না কোন ক্রিকেটার, অর্জুনের তালিকায় উজ্জ্বল তিন বঙ্গ কন্যা

Date:

Share post:

বছর শেষ হতে হাতে বাকি মাত্র কয়েকটা দিন। এরই মধ্যে চর্চায় জাতীয় ক্রীড়া পুরস্কারের তালিকা । কেন্দ্রের নির্বাচক কমিটি চলতি বছরের অর্জুন , খেলরত্ন(Khelratna) পুরস্কার মনোনীতদের তালিকা প্রকাশ করল।

অর্জুন পুরস্কারের ( Arjuna Award)তালিকায় কোনও ক্রিকেটারের নাম জায়গা পায়নি। উল্টে নজর কেড়েছেন তিন বঙ্গ কন্যা।এবারের অর্জুন পুরস্কারের ( Arjuna Award)জন্য মনোনীত ২৪ জন অ্যাথলিটের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের তিন পরিচিত মুখ— শুটার মেহুলি ঘোষ, টেবিল টেনিস তারকা সুতীর্থা মুখোপাধ্যায় এবং জিমন্যাস্ট প্রণতি নায়েক। বিশ্ব চ্যাম্পিয়নশিপে দু’বার ব্রোঞ্জ জয়ী মেহুলি এবং অলিম্পিয়ান সুতীর্থাদের এই সাফল্য বাংলার ক্রীড়াপ্রেমীদের জন্য বড় পাওনা।

অর্জুন পুরস্কারের জন্য  তালিকায় আরও কিছু নাম বাছা হয়েছে। দাবা দুনিয়া থেকে দিব্যা দেশমুখ আর বিদিথ গুজরাতি। ব্যাডমিন্টনে কিংবদন্তি পুল্লেলা গোপীচাঁদের মেয়ে গায়ত্রী গোপীচাঁদ এবং তাঁর সঙ্গী তৃষা জলি। অ্যাথলেটিক্সে তেজস্বিন শঙ্কর। এছাড়া দীর্ঘ পাঁচ বছর অপেক্ষার পর এবার যোগাসনের আরতি পালও পেতে পারেন অর্জুন পুরস্কার। এখন চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় এই তালিকা।

‘মেজর ধ্যানচাঁদ খেলরত্ন’ সম্মানের জন্য নাম সুপারিশ করা হয়েছে ভারতীয় হকি দলেরসহ অধিনায়ক হার্দিক সিং। টোকিও অলিম্পিক্সে হোক বা এশিয়া কাপ, মাঝমাঠে থাকা হার্দিকের নৈপূণ্যে ভারত অনেক ম্যাচে জয় পেয়েছে। সংবাদ সংস্থা পিটিআই থেকে জানা যায়,  হকির হার্দিক সিংহের নাম খেলরত্নের জন্য মনোনীত হবার পরেও  শেষ মুহূর্তে তা বাদ পড়েছে।

 

বিগত বছর গুলিতে অর্জুনের তালিকা  তালিকা আলো করে থাকেন ক্রিকেটাররা, এবার কিন্ত ব্যতিক্রম। অর্জুন পুরস্কারের জন্য যাদের নাম মনোনীত হয়েছে। তারা হলেন – তেজস্বীন শঙ্কর, মহম্মদ আফসল, প্রিয়াঙ্কা (অ্যাথলেটিক্স), নরেন্দ্র (বক্সিং), বিদিত গুজরাতি, দিব্যা দেশমুখ (দাবা), ধনুশ শ্রীকান্ত (বধিরদের শুটিং), প্রণতি নায়ক (জিমন্যাস্টিক্স), রাজকুমার পাল, লালরেমসিয়ামি (হকি), সুরজিৎ, পূজা (কবাডি), নির্মলা ভাটি (খো খো), রুদ্রাংশ খান্ডেলওয়াল (প্যারা-শুটিং), একতা ভায়ান (প্যারা-অ্যাথলেটিক্স), পদ্মনাভ সিংহ (পোলো), অরবিন্দ সিংহ (রোয়িং), সুতীর্থা মুখোপাধ্যায় (টেবিল টেনিস), সোনম মালিক (কুস্তি), আরতি পাল (যোগাসন), ত্রিসা জলি, গায়ত্রী গোপীচন্দ (ব্যাডমিন্টন)।

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...