Monday, April 6, 2026

এক দশক পর শীতলতম বড়দিন পেল বাংলা!

Date:

Share post:

যিশু জন্মদিনের সকালে (Christmas morning) কলকাতার তাপমাত্রা (Kolkata temperature) নামলো ১৩.৭ ডিগ্রিতে। শীতের আমেজে জমজমাট বড়দিনের আবহাওয়া। দক্ষিণবঙ্গে আজ শীতলতম দিন। পুরুলিয়া তাপমাত্রা নামলো ৯ ডিগ্রির ঘরে। এক লাফে দার্জিলিংয়ের তাপমাত্রা কমে দাঁড়িয়েছে ৩.২ ডিগ্রি সেলসিয়াস। পূর্বাভাস সত্যি করে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র পঁচিশে ডিসেম্বর জাঁকিয়ে শীত উপভোগ বাঙালির।

বৃহস্পতি সকালে হালকা কুয়াশার ঝলক মিলেছে। বেলা বাড়তেই হাড় কাঁপানো ঠান্ডা দক্ষিণবঙ্গের জেলায় জেলায়।গত এক দশকে বড়দিনে দ্বিতীয়বার কলকাতার তাপমাত্রা ১৩ ডিগ্রিতে নামল। যদিও হাওয়া অফিস জ্বালিয়েছে একটানা এই ঠান্ডার অনুভূতি থাকবে না। শনিবার থেকে ফের ঊর্ধ্বমুখী হবে পারদ। এদিন উত্তরবঙ্গের পার্বত্য এলাকা, ডুয়ার্স, পশ্চিমের জেলা এবং উপকূলীয় জেলাগুলিতে কুয়াশা জেরে দৃশ্যমানতা অনেকটাই কমেছে। তবে দিনভর শীতের কনকনে ভাব বজায় থাকবে বলে জানিয়েছেন হাওয়া অফিসের কর্তারা।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...