Monday, April 6, 2026

ছায়ানটের ঘটনায় প্রতিবাদ! ঢাকা সফর বাতিল রাশিদ-পুত্র আরমানের

Date:

Share post:

ওপার বাংলার সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনার প্রতিবাদে সরব হলেন প্রখ্যাত সরোদশিল্পী ওস্তাদ রাশিদ খানের পুত্র আরমান খান। এই প্রেক্ষিতেই বাংলাদেশে তাঁর নির্ধারিত সমস্ত অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন শিল্পী। পাশাপাশি ভবিষ্যতে বাংলাদেশের মাটিতে আর পা রাখবেন না বলেও স্পষ্টভাবে জানিয়েছেন তিনি।

গত বৃহস্পতিবার রাত ১টা নাগাদ ধানমান্ডিতে ছায়ানটের ভবনে হামলা চালান বিক্ষোভকারীরা। চেয়ার, টেবিল, বেঞ্চ থেকে শুরু করে সাততলা ভবনের প্রতিটি ঘরে ঢুকে ঢুকে ভাঙচুর করা হয়। পরে অগ্নিসংযোগ করা হয় একাধিক জায়গায়। হামলায় আগুনে পুড়ে ছাই হয়ে যায় তানপুরাসহ বহু মূল্যবান বাদ্যযন্ত্র। সংস্কৃতি ও সংগীতের উপর এই আঘাতে গভীরভাবে ব্যথিত আরমান খান। তাঁর বক্তব্য, ছায়ানটে যা ঘটেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং অনভিপ্রেত। বিশেষ করে বাদ্যযন্ত্রের ক্ষতিতে একজন শিল্পী হিসেবে তিনি মানসিকভাবে আঘাত পেয়েছেন। তাঁর মতে, বাদ্যযন্ত্র কেবলমাত্র ব্যবহারিক কোনও বস্তু নয়, তা শিল্পচর্চা ও সাধনার প্রতীক। সেই প্রতীকের ক্ষতি মানে সংস্কৃতির পরিসরে গভীর আঘাত।

আরমান আরও বলেন, শিল্প ও সংস্কৃতি মানুষের মধ্যে সংযোগ ও সৌহার্দ্য গড়ে তোলে। ধর্ম বা পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানবিক মূল্যবোধকে অগ্রাধিকার না দিলে কোনও সমাজেই সুস্থ ও শান্ত পরিবেশ বজায় রাখা সম্ভব নয়। এই কারণেই বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ সফর বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

আরও পড়ুন- বড়দিনে কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড! ভস্মীভূত অন্তত ৫০টি ঝুপড়ি

_

_

_

_

_

_

_

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...