Sunday, June 7, 2026

কমিশনের শুনানি শনি থেকে: শুধু আধারকে নথি মানছে না EC

Date:

Share post:

সুপ্রিম কোর্টের চাপে আধারকার্ডকে দলের অতিরিক্ত খেলোয়াড়ের মতো দলের তালিকায় নাম রেখেছে নির্বাচন কমিশন। তবে সেই অতিরিক্ত খেলোয়াড়কে মাঠে নামাবেন কি না তা যেমন কোচের উপর নির্ভরশীল, তেমনই নির্বাচন কমিশনের হাতে, আধার কার্ডকে (Aadhaar card) কেমনভাবে ব্যবহার করা হবে। এসআইআর-এর শুনানি (hearing) পর্বে শুধুমাত্র আধারকে প্রামাণ্য নথি হিসাবে মানা হবে না বলেই জানালো নির্বাচন কমিশন (Election Commission)। সেক্ষেত্রে ১২টি নথিকেই গুরুত্ব দেওয়া হবে। সেই সঙ্গে শুনানিতে কোনও ভাবে ভুল বা নকল নথি জমা দিলে জেল পর্যন্ত হতে পারে বলে জানিয়েছে কমিশন।

শনিবার থেকেই রাজ্যে ভোটার তালিকার এসআইআরের (SIR) শুনানি পর্ব শুরু হচ্ছে। এই প্রক্রিয়া একাধিক পর্বে ভাগ করেছে কমিশন (Election Commission)। রাজ্যজুড়ে মোট ৩,২৩৪টি শুনানি (hearing) কেন্দ্র চূড়ান্ত করা হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রথম পর্বে প্রায় ৩২ লক্ষ ‘আনম্যাপড’ ভোটারকে শুনানিতে ডাকা হচ্ছে। এঁরা সেই সব ভোটার, যাঁরা ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে কোনও রকম সম্পর্ক দেখাতে পারেননি।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল (Manoj Agarwal, CEO) জানিয়েছেন, শুনানির জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সাড়ে চার হাজারেরও বেশি মাইক্রো অবজারভারের কড়া নজরদারিতে এই শুনানি পর্ব চলবে। প্রতিটি শুনানি কেন্দ্রে ইআরও (ERO), এইআরও (AERO), বিএলও (BLO) এবং পর্যবেক্ষকের মতো অনুমোদিত ব্যক্তিরা ছাড়া অন্য কেউ উপস্থিত থাকতে পারবেন না। শুনানির সময় সব কেন্দ্রেই ফটো ডকুমেন্টেশন করা হবে।

আরও পড়ুন : ইআরও–দের না জানিয়েই ভোটারদের নাম বাদ, মনোজ আগরওয়ালকে চিঠি আমলাদের

এসআইআরের প্রথম পর্বে বিএলও-রা যখন কাজ শুরু করেছিলেন, তখন নোটিশ পেয়েও যে বিএলও-রা কাজে যোগ দেননি, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল কমিশন। যদিও পরে সকলেই কাজে যোগ দেন। দ্বিতীয় পর্বেও মাইক্রো অবজার্ভারদের ক্ষেত্রে কঠোর ব্যবস্থার সিদ্ধান্ত কমিশনের। কাজে না যোগ দেওয়ার কারণ এখনও পর্যন্ত প্রায় ২০০ থেকে ২৫০টি শো-কজ (show cause) নোটিস জারি হয়েছে। যাঁদের বিরুদ্ধে নোটিস হয়েছে, তাঁদের অবিলম্বে কাজে যোগ দিতে বলা হয়েছে। নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট কর্মীদের বিরুদ্ধে সাসপেনশনের মতো কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

Related articles

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...

আটার বদলে পচা গম! রেশন দোকানে মাটিতে খাদ্যসামগ্রী ঢেলে প্রতিবাদ গ্রাহকদের 

রেশনের গমে মিশে রয়েছে বালি, নুড়ি-পাথর, এমনকি ছেঁড়া কাপড়ের টুকরোও! কোথাও আবার আটার বদলে দেওয়া হচ্ছে পোকায় ধরা...

১৪০০ কিলোমিটার পেরিয়ে অধ্যাপিকাকে খুনের ছক, বর্ধমান থেকে গ্রেফতার দম্পতি 

ফ্ল্যাট থেকে অধ্যাপিকার রক্তাক্ত দেহ উদ্ধারের কয়েক দিনের মধ্যেই তদন্তে বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীন...

অভিষেকেরই নজর কাড়লেন সুথার, আফগানদের চাপে ফেলল ভারত

মুল্লানপুরে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে দ্বিতীয় দিনও দাপট দেখাল ভারত(India), জয়ের গন্ধ পেতে শুরু করেছে টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে...