Tuesday, April 7, 2026

SIR আতঙ্ক তৈরি করছে নির্বাচন কমিশন! শোল-এর ডায়লগ তুলে তুলোধনা তৃণমূলের

Date:

Share post:

এসআইআর প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশন (Election Commission) এবং জ্ঞানেশ কুমারকে ধুয়ে দিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং তৃণমূলের সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার। চন্দ্রিমা বলেন,”এসআইআর আতঙ্ক কারা তৈরি করছে? এতবার করে নাগরিকরা ভোট দিয়েছেন এরপর এখন আবার তাঁরা যে এখানকার নাগরিক তাঁদের আবার প্রমাণ দিতে হচ্ছে। সুপ্রিম কোর্ট বলছে নির্বাচন কমিশন নাগরিকত্বের পরিচয় নেওয়ার কোনও লোক নয়। কিন্তু তাকে তথ্য দেখাতে হবে, ডাকলে যেতে হবে এই নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে। এর দায় সম্পূর্ণ নির্বাচন কমিশন এবং জ্ঞানেশ কুমারের।”

জয়প্রকাশ মজুমদার তোপ দেগে বলেন,”স্বাধীনতার পরে ৭৭ বছর চলে গিয়েছে। ভারতের গণতন্ত্র শক্তিশালী থেকে আরও শক্তিশালী হয়েছে। বহু দলীয় গণতন্ত্রের দেশ আমাদের। কিন্তু এটা দেখা যাচ্ছে যে, নির্বাচন কমিশন এখন ভিলেনে পরিণত হচ্ছে। অপরিকল্পিত এবং প্রস্তুতিহীন প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন। কাকে কখন ডাকবে, চিঠি দিয়ে ডাকবে, সেই চিঠি কখন পৌঁছবে? এ নিয়ে মানুষ আতঙ্কে রয়েছেন। শোনা গেল, দুই ছেলেকে নোটিশ পাঠানো হয়েছিল সেই চিন্তায় আরও একজন মারা গিয়েছেন। এই মৃত্যু মিছিলও চলছে। এখন ব্যাপারটা এরকম যে, সো যা নেহিতো ইসিআই আ জায়গা। আমরা কোনও দিনও চাইনি ইলেকশন কমিশন মানুষের কাছে ত্রাস হয়ে উঠুক। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। তৃণমূলের কর্মীরা সাধারণ মানুষের পাশে দাঁড়াবে যাতে বৈধ ভোটারের নাম না বাদ দিতে পারে নির্বাচন কমিশন।” আরও পড়ুন: ফের টরেন্টোতে খুন ভারতীয় ছাত্র! বিশ্ববিদ্যালয়ের সামনেই গুলি

Related articles

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...