Thursday, March 19, 2026

মাত্র ২১ বছর বয়সে পুরসভা চেয়ারপার্সন! দেশের রাজনৈতিক ইতিহাসে নয়া অধ্যায়

Date:

Share post:

কেরলের পালা শহরে কোট্টায়ম জেলার মাত্র ২১ বছর বয়সে পুরসভা কাউন্সিলর হলেন দিয়া বিনু পুল্লিকাকান্দম- যিনি দেশের কনিষ্ঠতম পুরসভা চেয়ারপার্সন। কোট্টায়াম জেলার এই ছোট শহরেই পুরসভার ১৫ নম্বর ওয়ার্ড থেকে নির্দল প্রার্থী ছিলেন দিয়া। শুধু তিনি নন – একই সঙ্গে জয়ী হয়েছেন তাঁর বাবা বিনু পুল্লিক্কাকান্দম এবং কাকা বিজু পুল্লিক্কাকান্দম।

কাউন্সিলর হবার পর দিয়া বলেন, “আমার বাবা টানা পঞ্চমবার জিতলেন। আমি যখন এক বছরের, তখনই উনি প্রথম কাউন্সিলর হন। ছোটবেলা থেকেই ওঁর কাজ দেখে বড় হয়েছি – সেখান থেকেই এই অনুপ্রেরণা, মাদ্রাজ খ্রীষ্টান কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক করেছেন তিনি। কাউন্সিলর পদ সামলেও মাস্টার্স করতে চান তিনি।

২৬ সদস্যের পালা পুরসভা কোনও জোটই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। বামফ্রন্ট এলডিএফ পেয়েছে ১২টি আসন, কংগ্রেস-নেতৃত্বাধীন ইউডিএফ পেয়েছে ১০টি। বাকি চারটি আসন নির্দলদের, তার মধ্যে থেকে তিনটি পুল্লিক্কাকান্দম পরিবারের, একটি কংগ্রেস বিদ্রোহী মায়া রাহুলের। আরও পড়ুন: সুরের মঞ্চে ইটবৃষ্টি: জেমসের ওপর হামলায় উত্তাল দুই বাংলা

এই অবস্থায় নির্দলরাই শক্তিশালী হয়ে ওঠে। শেষ পর্যন্ত পুল্লিক্কাকান্দম পরিবার সমর্থন করে ইউডিএফ-কে। মায়া রাহুলও পাশে দাঁড়ান কংগ্রেস জোটের, তাই তাঁকে পুরসভা ভাইস চেয়ারপার্সন করা হয়।

Related articles

কমিশন দেখতে পেয়ে SP না করে দেয়: খাঁকি উর্দি পরে সরস খোঁচা কুণালের

সদ্য মুক্তি পেয়েছে তাঁর অভিনীত প্রথম ছবি 'কর্পূর'। আবার সদ্য প্রকাশিত হয়েছে তৃণমূলের প্রার্থী তালিকা যেখানে তিনি বেলেঘাটা...

আরজি কর মামলায় গতি, নতুন বেঞ্চ গঠন হাইকোর্টে 

আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় নতুন করে মোড় নিল আইনি প্রক্রিয়া। এই...

দুরন্ত পলিটিক্যাল থ্রিলার ‘কর্পূর’, প্রথম শো থেকেই জমজমাট

শ্রেয়া বসু রিয়েলে ভোটের হাওয়া আর রিলে পলিটিকাল থ্রিলার- দুইয়ে মিলে জমজমাট কর্পূরের প্রথম শো-ই। অরিন্দম শীল পরিচালিত এবং...

গুজরাতে সরকারি গাড়িতে জাল টাকার রমরমা! পুলিশের জালে মূলচক্রী 

গুজরাতে জাল নোট পাচারের এক বিরাট চক্রের হদিশ পেল পুলিশ। আমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চের অভিযানে উদ্ধার হয়েছে প্রায় ২...