Tuesday, June 9, 2026

যতই করো হামলা, আবার জিতবে বাংলা! গর্জন ১০ কোটির

Date:

Share post:

যতই করো হামলা, আবার জিতবে বাংলা। নয়া স্লোগান এখন তৃণমূল কর্মী-সমর্থকদের মুখে মুখে। ২০২১-এর শোচনীয় হারের পর থেকে, বাংলার কণ্ঠরোধ করতে বিজেপি সবরকম পথ বেছে নিয়েছে। সেই কারণেই আজ বাংলা এক পরিকল্পিত ও নিরন্তর আক্রমণের শিকার:

বাংলা থেকে কেন্দ্রীয় সরকার ৬.৫ লক্ষ কোটি টাকারও বেশি কর সংগ্রহ করেছে, তবুও বাংলার প্রাপ্য ১.৯৬ লক্ষ কোটি টাকা আটকে রেখেছে।

বাংলার মনীষীদের ও কৃষ্টিকে অপমান করে এখানকার সাংস্কৃতিক ঐতিহ্যকে ধ্বংস করা হয়েছে।

পরিস্থিতি আজ এমন জায়গায় পৌঁছেছে যে, বাংলা ভাষায় কথা বললেই বাঙালিদের ডিটেনশন ক্যাম্প, অবৈধভাবে দেশত্যাগ এবং গণহিংসার শিকার হতে হচ্ছে।

বাঙালিদের ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য ‘SIR’ নামক এক রাজনৈতিক ষড়যন্ত্র শুরু হয়েছে।

তাঁরা এখন বাঙালিদের অস্তিত্বের ওপর চরম আঘাত এনেছে। ‘বাঁচতে চাই, বিজেপি তাই’ স্লোগানের আড়ালে বাঙালিদের আত্মসমর্পণ করানোর চক্রান্ত চলছে।

কিন্তু বাংলা কোনোদিন অন্যায়ের সামনে মাথা নত করেনি। নবজাগরণের পুণ্যভূমি এই বাংলাই সারা দেশকে এগিয়ে যাওয়ার পথ দেখিয়েছিল। এই মাটি থেকেই প্রথম ধ্বনিত হয়েছিল ‘জয় হিন্দ’। এখানেই সৃষ্টি হয়েছিল ‘বন্দেমাতরম’ এবং ‘জনগণমন’।

ভারতের স্বাধীনতা সংগ্রামের সেই অগ্নিগর্ভ বাংলা আজ আবারও নির্ভীক চিত্তে গর্জে উঠছে। গণতান্ত্রিক অধিকার রক্ষার এই যতই করো হামলা, আবার জিতবে বাংলা-এই লোগো, বাংলা-বিরোধী জমিদারদের বিরুদ্ধে তৈরি হ‌ওয়া বাংলার মানুষের পুঞ্জীভূত ক্ষোভকে তুলে ধরে, যাদের হাতে ক্রমাগত শোষিত, অপমানিত, নির্যাতিত হতে হচ্ছে রাজ্যের মানুষকে।

একটি ছবি হয়তো হাজার কথা বলতে পারে, কিন্তু এই ছবিটি গর্জে উঠে একটাই বার্তা দিচ্ছে:
বাংলা এক হয়ে রুখে দাঁড়াবে।
বিজেপি-কে বিদায় জানাবে।
আর ২০২৬ সাল‌ই হবে তাদের সেই প্রাপ্য বিদায়ের বছর। কোনোরকম করুণা, অনুশোচনা এবং ফিরে আসার সুযোগ সেখানে থাকবে না, এই বিদায় হবে গণতান্ত্রিক বিদায়।

এই ডাক ১০ কোটি মানুষের সম্মিলিত গর্জন, যা প্রমাণ করে বাংলা কারোর চোখরাঙানির পরোয়া করে না, কোনও হুমকির সামনে মাথা নোয়ায় না এবং আত্মসম্মান বিসর্জন দিয়ে অপমান সয় না। বাংলার জয় নিশ্চিত। বাংলা জিতবেই।

আরও পড়ুন- এসআইআরের শুনানি শুরু হতেই আতঙ্কে আত্মহত্যার চেষ্টা গোঘাটের গৃহবধূর

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...