Sunday, June 28, 2026

‘এরা বিজেপি নয়’! চিকেন প্যাটিস-কাণ্ডে শুভেন্দুর বরণ করা হামলাকারীদের তোপ অভিজিতের

Date:

Share post:

ময়দানে চিকেন প্যাটিস বিতর্ক বঙ্গ বিজেপিকে এক ধাপ পিছিয়ে দিয়েছে। তবে সেই চিকেন প্যাটিস বিতর্ক নতুন করে যে বিজেপির সংসারে অশান্তি লাগাতে পারে, তা দেখালেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। হকারদের উপর হামলা চালানো যে হুলিগানদের পাশে বসে বরণ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary), তাদের বিজেপি সদস্য বলেই অস্বীকার করলেন অভিজিৎ।

কার্যত হালে পানি পাবেন না বুঝতে পেরেই হয়তো এবার চিকেন প্যাটিস (chicken patties) কাণ্ডে বিজেপির উল্টো সুর অভিজিতের গলায়। তিনি দাবি করলেন, হকারদের অনেকে মিলে সরে যেতে বললেই তারা মাঠ ছেড়ে চলে যেত। তাদের মারধর করে, জিনিসপত্র নষ্ট করে, তাদের রুটি রুজিতে আঘাত করে যে কাণ্ড ঘটানো হয়েছে তা কখনোই সমর্থন করা যায় না।

তবে আসল দলবিরোধী তীরটা তিনি মারলেন হামলাকারী হুলিগানদের নিয়ে বলতে গিয়ে। তিনি সরাসরি বলে বসলেন, যারা হামলা চালিয়েছিল তারা কারা? আমি খোঁজ নিয়ে দেখেছি তারা কেউ বিজেপির (BJP) সদস্য নয়। এরা সবাই হিন্দু সেজে এসেছিল।

সেখানেই ফের একবার প্রশ্ন উঠে গেল, তবে শুভেন্দু কাদের বরণ করেছিলেন? নাকি এটা নিতান্তই অভিজিতের শুভেন্দু বিরোধিতা? কারণ এবার শুভেন্দুর উল্টো পথে গিয়ে দিলীপ ঘোষকেও (Dilip Ghosh) সমর্থন জানালেন বিজেপি সাংসদ অভিজিৎ।

আরও পড়ুন : সেনাবাহিনীকে জল-লস্যি খাইয়ে জাতীয় পুরস্কার! ভাবতেই পারেনি শ্রবণ

দিলীপ ঘোষের প্রতি আস্থা প্রকাশ করে অভিজিতের দাবি, দিলীপ ঘোষকেও আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে। ভালো মানুষ। তাঁর সময়েই ১৮ জন সাংসদ পেয়েছিলাম। এখন পিছিয়ে গিয়েছি। দিলীপ ঘোষের মধ্যে সেই আগুন আছে। বিয়ে করাটা কোন অপরাধ নয়।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...