Thursday, April 9, 2026

চন্দ্রভাগার উপর নতুন জলবিদ্যুৎ প্রকল্পে ছাড়পত্র কেন্দ্রের, চাপ বাড়ছে ইসলামাবাদের!

Date:

Share post:

প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলচুক্তি স্থগিত আবহে (Indus Water Treaty suspended)এবার জম্মু ও কাশ্মীরের কিশতওয়ারে চন্দ্রভাগা নদীর (Chenab River) উপরে নতুন একটি জলবিদ্যুৎ প্রকল্পে সম্মতি দিল কেন্দ্র। পরিবেশ মন্ত্রকের অনুমোদন পাওয়ায় দুলহস্তী স্টেজ–২ প্রকল্পের কাজ শুরুর পথে। ২৬০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই প্রকল্পে আনুমানিক খরচ ধরা হয়েছে ৩,২০০ কোটি টাকা। সিন্ধুচুক্তির শর্ত অনুসারে, চন্দ্রভাগার জল পাকিস্তানের ব্যবহার করার কথা। কিন্তু পহেলগাম হামলার (Pahelgam Attack)পর এই চুক্তি স্থগিত করে দিয়েছে নয়াদিল্লি। তারপর থেকেই সিন্ধু উপত্যকায় একাধিক জলবিদ্যুৎ প্রকল্পের পরিকল্পনা শুরু করে ভারত। কিশতওয়ারের দুলহস্তী স্টেজ-২ জলবিদ্যুৎ প্রকল্প (Dulhasti Stage-II Hydropower Project in Kishtwar) তার মধ্যে অন্যতম। চলতি মাসে পরিবেশ মন্ত্রকের বিশেষজ্ঞ মূল্যায়ন কমিটির ৪৫তম বৈঠকে প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়। জানা গেছে ইতিমধ্যেই একাধিক সংস্থা টেন্ডার জমা দিয়েছে। খুব তাড়াতাড়ি কাজের বরাত চূড়ান্ত হতে পারে বলে মনে করা হচ্ছে।

পরিবেশ মন্ত্রকের তরফে সবুজ সঙ্কেত দেওয়ার পর জানা গেছে দুলহস্তী স্টেজ ২২৬০ মেগাওয়াটের প্রকল্পের আনুমানিক খরচ ৩ হাজার ২০০ কোটি টাকা। পরিকল্পনা অনুযায়ী, স্টেজ-১ কেন্দ্র থেকে একটি পৃথক নালার মাধ্যমে জল পৌঁছবে স্টেজ-২ বিদ্যুৎকেন্দ্রে। প্রায় ৩ হাজার ৬৮৫ মিটার লম্বা ও সাড়ে আট মিটার চওড়া এই নালার জন্য মোট ৬০.৩ হেক্টর জমির প্রয়োজন হবে। সেক্ষেত্রে সরকারকে কিশতওয়ারের দুটি গ্রামের ৮.২৭ হেক্টর ব্যক্তিগত জমি অধিগ্রহণ করতে হবে। তবে নিঃসন্দেহে ভারতের এই পদক্ষেপে সিন্ধু নিয়ে চাপ বাড়ল পাকিস্তানের, মনে করছে আন্তর্জাতিক মহল। যদিও ইসলামাবাদ এই নিয়ে এখনও কোনও মন্তব্য করেনি।

 

Related articles

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...