Tuesday, June 9, 2026

নন্দীগ্রাম নিয়ে বড় ঘোষণা অভিষেকে, চালু করবেন ‘সেবাশ্রয়’

Date:

Share post:

নন্দীগ্রাম নিয়ে এবার বড় ঘোষণা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। এলাকার মানুষের দাবি মেনে এবার সেবাশ্রয়ের (Sebaashray) মডেল ক্যাম্প হবে নন্দীগ্রামে। ১৫ জানুয়ারি সেই ক্যাম্পের (Camp) উদ্বোধন করবেন স্বয়ং তৃণমূল সাংসদ। শনিবার সাংবাদিক বৈঠক থেকে এই ঘোষণা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

নিজের লোকসভা কেন্দ্রের মানুষের জন্য সেবাশ্রয় চালু করেছেন অভিষেক। চলছে সেবাশ্রয় 2 শিবির। এতদিন পর্যন্ত ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের গণ্ডিতেই ছিল এই স্বাস্থ্যশিবির এবার তার পরিধি বাড়তে চলেছে। এদিন সাংবাদিক বৈঠক থেকে অভিষেক ঘোষণা করেন, ১৫ জানুয়ারি থেকে নন্দীগ্রামে (Nandigram) সেবাশ্রয় শুরু হতে চলেছে।

ডায়মন্ড হারবারে (Diamond Harbour) দীর্ঘদিন ধরে চলা এই প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের বাড়ির কাছে উন্নত চিকিৎসা পরিষেবা ও সহায়তা পৌঁছে দিচ্ছেন ছেন অভিষেক। এ বার সেই মডেল নন্দীগ্রামেও চালু করেছেন তিনি। ১৫ জানুয়ারি থেকে নন্দীগ্রামের দুই ব্লকে এই শিবির শুরু হবে। শিবির চলবে সাত থেকে দশ দিন।

অভিষেক (Abhishek Banerjee) জানান, ”নন্দীগ্রাম থেকে সেবাশ্রয় নিয়ে কিছু ফোন আসছিল ‘এক ডাকে অভিষেক’ এই নম্বরে। আমি চেষ্টা করছি। ওখানে আমার সহকর্মীদের সঙ্গে কথা বলে ঠিক করেছি, নন্দীগ্রাম ১ আর ২ নম্বর ব্লকে দুটো মডেল ক্যাম্প হবে। আমি ওই সময় ওখানেই থাকব। ওই দুটো ক্যাম্প উদ্বোধনে যাব।”

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...