Thursday, April 9, 2026

বৌমাকে কুপিয়ে খুন শ্বশুরের! সম্পত্তির জেরে রক্তারক্তি কাণ্ড

Date:

Share post:

পারিবারিক বিবাদের জেরে খুনের অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে! ঘটনাটি ঘটেছে শুক্রবার নদিয়ার (Nadia) পলাশিপাড়ার গোপীনাথপুর এলাকায়। অভিযোগ উঠেছে, সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদের জেরে বৌমাকে দা দিয়ে কুপিয়ে খুন করেছেন কাকাশ্বশুর।

মৃতার নাম শম্পা বিশ্বাস(২৭)। বছর কয়েক আগে গোপীনাথপুরের বাসিন্দা উত্তম বিশ্বাসের সঙ্গে তাঁর বিয়ে হয়। উত্তমের সঙ্গে তাঁর কাকার অনেকদিনের সম্পত্তির জেরে বিবাদ। শুক্রবার ফের ঝগড়া চরমে ওঠে। ঝগড়ার মাঝখানেই দা নিয়ে তেড়ে যান তিনি। সোজা গিয়ে বৌমা শম্পার গলায় কোপ বসান তিনি। রক্তাক্ত অবস্থায় শম্পাকে উদ্ধার নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। শনিবার সকালে অভিযুক্ত কাকাশ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ। উত্তমের ভাই অনুপ বিশ্বাস বলেন, “বৃহস্পতিবার থেকেই অশান্তি হচ্ছিল। দু’-এক কথা হতে হতেই কাকা ঘর থেকে দা নিয়ে এসে বৌদির গলায় বসিয়ে দিয়েছে। আচমকা পুরো ঘটনা ঘটেোছে। বৌদিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তার পর পুলিশেও খবর যায়। পুলিশ এসেছিল। জিজ্ঞাসাবাদ করেছে সবাইকে।” আরও পড়ুন: ৩৫-এ হৃদরোগ! চলে গেলেন মোহনবাগানের সুখেন

Related articles

বৃষ্টি দিয়ে শুরু বৃহস্পতির সকাল, দিনভর দুর্যোগের পূর্বাভাস 

লক্ষ্মীবারের সকালে মেঘলা আকাশে রাজ্যজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের খবর। গত কয়েকদিন ধরেই রাজ্যে কালবৈশাখীর তাণ্ডব লক্ষ্য করা...

ভোটমুখী বঙ্গে আজ খড়্গপুরে নির্বাচনী পর্যালোচনা বৈঠক করবেন অভিষেক

বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা এবং তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই জোরকদমে প্রচারে নেমে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

সংঘর্ষবিরতি লঙ্ঘন ইজরায়েলের, ফের হরমুজ বন্ধ করল ইরান 

পশ্চিম এশিয়ার আকাশে ফের অশান্তির কালো মেঘ। সংঘর্ষবিরতির ২৪ ঘণ্টার মধ্যেই ফের লেবাননে হামলা(Attack on Lebanon)। শক্তিশালী বিস্ফোরণে...

বৃহস্পতির সকাল থেকে অসম-কেরল-পুদুচেরিতে চলছে ভোটগ্রহণ, নজরে তিন রাজ্যের উপনির্বাচনও 

উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য অসম (Assam Election) এবং দক্ষিণ ভারতের কেরলের (Kerala Election) পাশাপাশি বৃহস্পতিবার কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে (Puducherry assembly...