Thursday, April 9, 2026

দিঘার জগন্নাথধামে ‘ধ্বজাসেবা’র সুযোগ ভক্তদের!

Date:

Share post:

সৈকতনগরী দিঘার জগন্নাথধামে (Jagannath Dham, Digha) ভক্তদের জন্য সুখবর। এবার থেকে মন্দিরে ‘ধ্বজাসেবা’র সুযোগ পাবেন ভক্তরাও। পুরীর মন্দিরে মতো দিঘাতেও জগন্নাথধামে প্রতিদিন বিকেল ৪টে নাগাদ নিয়ম করে ধ্বজা বাঁধা হয়। মন্দিরের সেবায়েতরা এই দায়িত্ব পালন করে থাকেন। তবে এবার থেকে আগত দর্শনার্থী থেকে ভক্তরাও ‘ধ্বজাসেবা’র সুযোগ পাবেন বলে জানা গেছে।

মন্দির কমিটির তরফ থেকে একটি মোবাইল নম্বর (৭৩৬৩০৮৩৮৪২)দেওয়া হয়েছে যেখানে ফোন করে ধ্বজা ওড়ানোর দিনক্ষণ স্থির করতে পারবেন পুণ্যার্থীরা।  জগন্নাথধামের জনপ্রিয়তা ও পর্যটক- ভক্ত সমাগমের কথা মাথায় রেখে আটরকমের মহাপ্রসাদ বিতরণের কথা আগেই জানানো হয়েছিল। সেক্ষেত্রে মধ্যাহ্নভোজ মহাপ্রসাদ, বিশেষ মধ্যাহ্নভোজ মহাপ্রসাদ, সন্ধ্য়ার মহাপ্রসাদ, সন্ধ্যার বিশেষ মহাপ্রসাদের জন্য আগে থেকে বুকিং করতে হয়। এবার ‘ধ্বজাসেবা’র সুযোগ করে দেওয়া খুশি সকলেই।

Related articles

উত্তরপ্রদেশে স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগ! ডবল ইঞ্জিন রাজ্যে নারীসুরক্ষা প্রহসন, তোপ তৃণমূলের 

বিজেপি শাসিত যোগীরাজ্যে দিনের আলোয় স্কুল ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। উত্তরপ্রদেশের বরেলির একটি ক্যাফে - রেস্তোঁরাতে ধর্ষিতা হতে হল...

পদ্মের ডাঁটি দিয়ে অক্সিজেন! ৫ ঘণ্টা পর জলের তলা থেকে গ্রেফতার প্রাক্তন কাউন্সিলর

অপরাধের শীর্ষে নির্দ্বিধায় বিজেপি (BJP Ruled state) রাজ্য সেই বিষয়ে সন্দেহের অবকাশ নেই! প্রশাসনিক ব্যর্থতার চূড়ান্ত নমুনা। একাধিক...

মাছ উৎপাদনে সাবলম্বী বাংলা: ‘আমোদি-প্রমোদিবাবুদের’ ধুয়ে দিয়ে জানালেন তৃণমূল সুপ্রিমো

মাছে-ভাতে বাঙালির পাতে নজর গেরুয়া শিবিরের। আমিষ খাওয়া নিয়ে বেশিরভাগ বাঙালিকে তীব্র কটাক্ষ করা বিজেপির (BJP) ভোলবদল। কারণ,...

IPL:কেকেআর ম্যাচের আগে প্রকাশ্যে পন্থের গুণ, জানুন আবহাওয়ার আপডেট

লক্ষ্মীবারের বৃষ্টি ভেজা সন্ধ্যায় ইডেনে বঙ্গ-ভঙ্গ। কেকেআর (KKR) খেলতে নামছে কলকাতার শিল্পপতির দল লখনউ সুপার জায়ান্টাসের(LSG) বিরুদ্ধে। কলকাতার...