Wednesday, March 18, 2026

সিনিয়র সিটিজেন সলমন, জন্মদিনের পার্টিতে বলিউড নক্ষত্রদের সঙ্গে হাজির ধোনিও

Date:

Share post:

শাহরুখ খানের পর সলমন(Salman Khan ),সিনিয়র সিটিজেনের তালিকায় আরও এক বলিউড নক্ষত্র। ক্যালেন্ডারের পাতা বলছে শনিবার ২৭ ডিসেম্বর ভাইজানের জন্মদিন। শুক্রবার রাতেই জন্মদিন উপলক্ষ্যে জমকালো পার্টি হল।

সলমনের (Salman Khan )জন্মদিন উপলক্ষে আলোয় সেজে ওঠে আরব সাগরের উপর স্থিত বান্দ্রা-ওরলি সি লিঙ্ক। আলোকসজ্জা একদিকে সলমনের ছবি ফুটে ওঠে, অন্য দিকে লেখা ছিল ‘হ্যাপি বার্থ ডে ভাই’।

সলমনের জন্মদিন উদযাপনে হাজির হন বলিউডের একাধি্ক তারকা।সবা্ইকে অবাক করে নিয়ে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিও সপরিবারে সলমনের জন্মদিন উদযাপনে হাজির হন। ক্যাপ্টেন কুলের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী সাক্ষীও। এর পাশাপাশি সলমনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। হেমা কুরেশি থেকে সঞ্জয় লীলা বংশালী বলিউড নক্ষত্ররা হাজির হলেন সলমনকে শুভেচ্ছা জানাতে। মেনুতে ছিল ভাইজানের পছন্দের সব পদ।

মুম্বইয়ের বান্দ্রায় তাঁর বাসভবন গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের নিরাপত্তা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে জন্মদিনের পার্টি উপলক্ষ্যে। অনাকাঙ্ক্ষিত কোনও পরিস্থিতি এড়াতেই এই বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, এই দিনেই তাঁর আসন্ন ছবি ‘ব্যাটল অব গালওয়ান’  নিয়ে বড় কোনও আপডেট শেয়ার করবেন অভিনেতা। জানা যাচ্ছে, ২৭ ডিসেম্বর দুপুর ২টো থেকে ৪টের মধ্যে ছবিটির কোনও গুরুত্বপূর্ণ ঝলক বা বিশেষ তথ্য প্রকাশ করা হতে পারে।

বয়সকে হেলায় হারিয়ে নিজের শর্তে বাঁচেন সলমন খান। তাঁকে বলিউডের মোস্ট এলজেবল ব্যাচেলার বললেও ভুল হয় না। বয়স তাঁর কাছে একটা সংখ্যা মাত্র। ফলে সিনিয়র সিটিজেন হয়ে ভক্তদের কাছে চির তরুণ হয়েই থাকবেন তাদের ভাইজান।

spot_img

Related articles

ইজরায়েলি মিসাইলে মৃত্যু ইরান নিরাপত্তা প্রধানের: হরমুজে ট্রাম্পের পাশে কেউ নেই

পশ্চিম এশিয়ার একাধিক দেশে ব্যাপক ক্ষয় করলেও সাম্প্রতিক যুদ্ধে ইরানের যে বড় ক্ষতি হচ্ছে তা বলাই বাহুল্য। এই...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

গ্রহ-নক্ষত্রের অবস্থানের তারতম্যে আজকের দিনটি ১২টি রাশির জন্য ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা নিয়ে আসতে পারে। কোথাও সাফল্যের ইঙ্গিত, কোথাও...

ভোটের আসরে সন্তান-স্ত্রী-ভাই: শহর থেকে জেলায় তৃণমূল প্রার্থী পরিবারের সদস্যরা

রাজনীতিতে পরিবারবাদ কোনও নতুন তত্ত্ব নয়। বিধানসভা কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্র দখল করতেও অনেক সময় একই পরিবারের...

ক্রমশ পিছোচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! যাচাই শেষ ২১ লক্ষ

পূর্ণাঙ্গ তালিকা বলে যে ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন, প্রায় তত সংখ্যক রাজ্যের মানুষ এখনও বিচারাধীন।...