Tuesday, April 7, 2026

চোট কাটিয়ে নেটে ছন্দে শ্রেয়স, কবে ফিরছেন জাতীয় দলে?

Date:

Share post:

নতুন বছরের শুরুতেই ২২ গজে ফিরছেন শ্রেয়স আইয়ার!(Shreyas Iyer ) চোট সারিয়ে দ্রুত ২২ গজে ফিরতে জোরকদমে প্রস্তুতি নিচ্ছেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার। সব ঠিক থাকলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ঘরের মাঠের একদিনের সিরিজেই ভারতীয় দলে প্রত্যাবর্তন করতে পারেন শ্রেয়স।

উল্লেখ্য, অস্ট্রেলিয়ার সফরে চোট লাগে শ্রেয়সের (Shreyas Iyer)। তাঁর প্লীহাতেও বড়সড় সমস্যা দেখা দিয়েছিল। পরিস্থিতি এতটাই জটিল ছিল যে দীর্ঘ সময় চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে থাকতে হয়েছিল তাঁকে।

সূত্রের খবর অনুযায়ী, শ্রেয়স এখন পুরোপুরি সুস্থ হওয়ার পথে। দীর্ঘ বিরতির পর নেটে প্রায় এক ঘণ্টা দাপটের সঙ্গে ব্যাটিং করেছেন তিনি। সবথেকে স্বস্তির বিষয় হলো, ব্যাটিং করার সময় তিনি কোনও রকম শারীরিক অস্বস্তি বোধ করছেন না বলেই জানা গিয়েছে । বরং জিম সেশন থেকে শুরু করে কড়া ওয়ার্কআউট— সবক্ষেত্রেই তিনি এখন ফিট।

ডাক্তার ও ট্রেনাররা তাঁর উন্নতিতে দারুণ খুশি। ভারতীয় মিডল অর্ডারের অন্যতম ভরসা শ্রেয়স যদি নিউজিল্যান্ড সিরিজে ফেরেন, তবে তা টিম ইন্ডিয়ার শক্তি কয়েক গুণ বাড়িয়ে দেবে বলেই মনে করছে ক্রিকেট মহল।

Related articles

ভোটের নিরাপত্তায় নজিরবিহীন নজরদারি, কন্ট্রোল রুমে ৯০টি টিভি স্ক্রিন, ২০০ মাইক্রো অবজার্ভার

আসন্ন বিধানসভা নির্বাচনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে কোমর বেঁধে ময়দানে নামল নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে বুথে...

অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করেনি রাজবংশী ভাষা! মুখ্যসচিবের চিঠি দেখিয়ে কেন্দ্রকে তোপ অভিষেকের

রাজবংশী ভাষাকে অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করার জন্য কেন্দ্র সরকারকে দেড় মাস আগে রাজ্যের মুখ্যসচিব চিঠি দিলেও তার সদুত্তর...

আজ রাতে একটা সভ্যতা ধ্বংস হবে: সময়ের মেয়াদ শেষ হওয়ার আগেই বার্তা ট্রাম্পের!

বেঁধে দেওয়ার সময়ের মেয়াদ যত এগোচ্ছে হুমকির মাত্রা তত বাড়াচ্ছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হরমুজ প্রণালী (Strait...

মিহির সুইচ অফ বিধায়ক: নাটাবাড়িতে পরিষেবা দিয়েছে তৃণমূলই! অবৈধ ভাবে ২৭ লক্ষ নাম বাদ নিয়ে সরব অভিষেক

গত পাঁচ বছর বিজেপির যিনি বিধায়ক ছিলেন তাঁকে ২০১৯ থেকে ২০২৪ কোচবিহারের মাটিতে বিজেপির সাংসদ ছিলেন। সাংসদ সময়...