Wednesday, June 10, 2026

‘ইতিহাস সব দেখছে, বাংলা ক্ষমা করবে না’, এসআইআরের চাপে BLO মৃত্যুতে পোস্ট অভিষেকের 

Date:

Share post:

এসআইআরের চাপ নিতে না পেরে আত্মহত্যা করেছেন বাঁকুড়ার রানিবাঁধ এলাকার এক BLO হারাধন মণ্ডল। সুইসাইড নোটে স্পষ্ট জানিয়ে গেছেন চরম সিদ্ধান্ত নেওয়ার কারণ। নির্বাচন কমিশনের (Election Commission of India) এই তড়িঘড়ি, উদ্দেশ্যপ্রণোদিত এসআইআর প্রক্রিয়ায় একের পর এক বুথ লেভেল অফিসার ও সাধারণ মানুষের মৃত্যুতে প্রথম থেকেই সরব অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিনও তার ব্যতিক্রম হয়নি। রবিবার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বিএলও মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করার পাশাপাশি, বিজেপি ও নির্বাচন কমিশনের দিকে অভিযোগের আঙুল তুলে তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক লেখেন, ‘ইতিহাস সব দেখছে। বাংলা ক্ষমা করবে না, বাংলা ভুলেও যাবে না।’

এদিনের সোশ্যাল মিডিয়া পোস্টে একযোগে ভারতীয় জনতা পার্টি এবং তার নির্দেশে কাজ করে চলা কমিশনকে তুলোধোনা করেছেন অভিষেক। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘ নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে বিশৃংখল ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এসআইআরের (SIR) অমানবিক চাপ সহ্য করতে না পেরে আরও এক BLO চরম সিদ্ধান্ত নিয়েছেন। এই প্রক্রিয়ার জেরে ইতিমধ্যেই আতঙ্ক, মানসিক চাপ, ক্লান্তি ও ভয়ের কারণে ৫০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। যে কাজ ধাপে ধাপে, পরিকল্পিত ভাবে হওয়া উচিত ছিল তা কার্যত ‘বুলডোজার’ চালিয়ে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।’ তৃণমূল সাংসদের অভিযোগ, এক বিশেষ রাজনৈতিক দলের স্বার্থরক্ষায় এবং একজন ব্যক্তির রাজনৈতিক অঙ্ক মেলাতে কাজ করে চলেছে নির্বাচন কমিশন। তাই এভাবে নিরীহ মানুষের মৃত্যু বিজেপির কাছে কোল্যাটারাল ড্যামেজ ছাড়া আর কিছুই নয়। কিন্তু ইতিহাস সব দেখছে। সবশেষে, ‘বাংলা ক্ষমা করবে না, এবং ভুলেও যাবে না’ বলেও স্পষ্ট বার্তা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

 

Related articles

বুধের বিকেলেই জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে কালবৈশাখী! 

গুমোট গরম থেকে সাময়িক স্বস্তি দিতে আর কিছুক্ষণের মধ্যেই দক্ষিণবঙ্গের (South Bengal) জেলায় জেলায় প্রবল ঝড়বৃষ্টির (Rain with...

অবশেষে সব মন্ত্রীদের দফতর বণ্টন: শুভেন্দুর হাতেই স্বরাষ্ট্র-ভূমি-বিদ্যুৎ থেকে তথ্য ও সংস্কৃতি, অর্থে স্বপন, শিল্পে তাপস

অবশেষে জল্পনার অবসান। রাজ্যের নতুন বিজেপি সরকারের সব মন্ত্রীদের (Minister) দফতর বণ্টন করল রাজ্য। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...

বুধের সকালে কত হল হলুদ ধাতুর দাম, জেনে নিন এক ঝলকে

বিশ্ববাজারের অস্থিরতা এবং ঘরোয়া বাজারের চাহিদার ওঠানামার জেরে সোনা বা রুপোর দামের হেরফের হয়। আপনি যদি আজ সোনা...

বিধানসভায় সই জাল মামলায় ফের আদালতের দৃষ্টি আকর্ষণ অভিষেকের

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনের ক্ষেত্রে সই জাল কাণ্ডের তদন্তে সিআইডির (CID) অতিসক্রিয়তার অভিযোগ। মঙ্গলবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা...