Wednesday, June 10, 2026

নাম নিয়ে সন্দেহ হলেই দায়িত্ব পালন করুন: বিএলএ-দের নির্দেশ অভিষেকের

Date:

Share post:

ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়েই বাংলার নির্বাচনে খেলা শুরু করেছে নির্বাচন কমিশন। একদিকে নাম না থাকা প্রায় ১ লক্ষ ৩৬ হাজার মানুষকে শুনানিতে ডাকার প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন। সেই সঙ্গে ভোটার তালিকা কারচুপিতে ভুয়ো ভোটার (false voter) ঢোকানো, এভাবেই নির্বাচন কমিশন (Election Commission) আসন্ন বিধানসভা নির্বাচনে কারচুপির পথে হাঁটতে পারে। রবিবার বুথ লেভেল এজেন্জ ও প্রায় ১ লক্ষ নেতা কর্মীদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে সকলকে সতর্ক করলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেই সঙ্গে এই পরিস্থিতির মোকাবিলায় কর্মী ও বিএলএ-দের কীভাবে কাজ করতে হবে, তাও স্পষ্ট করে দিলেন তিনি।

রবিবারের ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্য়ায় স্মরণ করিয়ে দেন, কীভাবে দিল্লি নির্বাচনে ফর্ম সিক্স (Form 6) ভর্তি করার পথে হেঁটে ভুয়ো ভোটার ঢুকিয়েছিল নির্বাচন কমিশন। তাই কমিশনের শুনানি প্রক্রিয়ায় ফর্ম সিক্স ভর্তি করা নিয়ে সতর্ক করলেন অভিষেক। এই পরিস্থিতিতে অভিষেকের (Abhishek Banerjee) নির্দেশ, নাম নিয়ে সন্দেহ হলেই দায়িত্ব পালন করুন। নতুন যুক্ত হওয়া নাম সন্দেহজনক মনে হলেই ফর্ম সেভেন (Form 7) জমা দিন। ফর্ম সিক্স ভর্তির সময় যাতে সন্দেহজনক ব্যক্তির অ্যানেক্সার ফোর থাকে, তা বাধ্যতামূলকভাবে দেখে নিতে হবে।

আরও পড়ুন : ‘ইতিহাস সব দেখছে, বাংলা ক্ষমা করবে না’, এসআইআরের চাপে BLO মৃত্যুতে পোস্ট অভিষেকের 

পাশাপাশি বিএলএ-দের (BLA) প্রতি অভিষেকের নির্দেশ, কোনও মৌখিক নির্দেশে কাজ করবেন না। কারণ এভাবে মৌখিক নির্দেশ দিয়ে কাজ করানোর মাধ্যমেই দুনম্বরি করা চলছে। হোয়াটসঅ্যাপে নির্দেশ দেওয়া চলছে। সেভাবে নির্দেশ এলে কেউ মানবেন না।

Related articles

একাধিক অভিযোগ! এবার জালে প্রাক্তন মেয়র পারিষদ স্বপন সমাদ্দার

কলকাতা পুরসভায় কাউন্সিলরদের গ্রেফতারির ধারা অব্যাহত। এবার পুলিশি জালে পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ তথা ৫৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল...

দুর্নীতির ফাইল লোপাটে আলিপুরের সরকারি অফিসে অগ্নিকাণ্ড! চাঞ্চল্যকর দাবি বিধায়কের

দক্ষিণ ২৪ পরগনার আলিপুর জেলা পরিষদের অফিসে (Alipore Zilla Parishad Office) অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাথমিকভাবে শর্ট সার্কিট তত্ত্ব উঠে...

বিশ্বকাপের আগেই শুরু মেসি ম্যাজিক, জয় পেল আর্জেন্টিনা

বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচে জয় পেল আর্জেন্টিনা(Argentina)। আইসল্যান্ডকে ৩-০ গোলে হারাল আর্জেন্টিনা(Argentina)। ভক্তদের স্বস্তি দিয়ে গোলে ফিরলেন লিও।...

বুধের বিকেলেই জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে কালবৈশাখী! 

গুমোট গরম থেকে সাময়িক স্বস্তি দিতে আর কিছুক্ষণের মধ্যেই দক্ষিণবঙ্গের (South Bengal) জেলায় জেলায় প্রবল ঝড়বৃষ্টির (Rain with...