Thursday, April 9, 2026

অসুস্থ মেয়ে, তবু ছাড় নেই বাবার: হাসপাতালে বসেই BLO-র দায়িত্ব পালন

Date:

Share post:

মেয়ে ৩ দিন হাসপাতালে ভর্তি। কিন্তু তাতেও বিরাম নেই বিএলও (BLO) বাবার। পাঁশকুড়ার ১৭২ নম্বর বুথের বিএলও অতনু জানা। গুরুতর অসুস্থতার জন্য তাঁর মেয়ে গত তিন দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন। স্বাভাবিকভাবেই এই সময়ে পরিবারের পাশে থাকার প্রয়োজন ছিল। কিন্তু নির্বাচন কমিশনের SIR নিয়ে কাজের চাপ এতটাই যে হাসপাতালের বেডের পাশেই বসে নথিপত্র আপডেট, তথ্য যাচাই ও সংশ্লিষ্ট কাজ চালিয়ে যেতে হচ্ছে অতনুকে।

বারবার অভিযোগ উঠেছে, সীমিত সময়ের মধ্যে বিশাল পরিমাণ কাজ চাপিয়ে দেওয়া হচ্ছে বুথ লেভেল অফিসারদের উপর। সিইও দফতরের সামনে কাজের অতিরিক্ত চাপের প্রতিবাদে বিক্ষোভ দেখিয়েছেন বহু বিএলও। তাঁদের দাবি, ব্যক্তিগত সমস্যা, অসুস্থতা বা পারিবারিক জরুরি পরিস্থিতি উপেক্ষা করেই কাজ চালিয়ে যেতে হচ্ছে। সেই চাপের বিরুদ্ধেই বারবার সরব হয়েছে তৃণমূল কংগ্রেসও। অভিযোগ, অমানবিক পরিস্থিতিতে কাজ করতে বাধ্য করা হচ্ছে বিএলও কর্মীদের। অতনু জানিয়েছেন, একজন বাবার প্রধান দায়িত্ব সন্তানের অসুস্থতায় তাঁর পাশে থাকা। কিন্তু বর্তমানে কাজের চাপ এত বেশি যে মেয়ের পাশে বসেও তাঁকে কাজ চালিয়ে যেতে হচ্ছে। আরও পড়ুন: ‘আর চাপ নিতে পারছি না’, ক্লাসরুমের সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যা BLO-র!

Related articles

শাহকে পদত্যাগ করতে বলুন: অনুপ্রবেশ ইস্যুতে মোদিকে মোক্ষম জবাব তৃণমূল সুপ্রিমোর

''বাংলা নাকি অনুপ্রবেশের কারখানা। তাহলে আপনাদের বিএসএফ কী করছিল? সে তো আপনাদের দায়িত্বে। সিআইএসএফ কী করছিল? কাস্টম্‌স, পাসপোর্ট,...

ভোটার তালিকায় নাম তুলতে ট্রাইব্যুনালের লাইনে দাঁড়িয়ে মৃত্যু বৃদ্ধের, সরব তৃণমূল

মহকুমাশাসকের দফতরের সামনে ট্রাইব্যুনালের (Tribunal queue death) লাইনে দাঁড়িয়ে মর্মান্তিক মৃত্যু বৃদ্ধের! বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে নদিয়ার হাঁসখালির বগুলা...

চিকিৎসক বলেছিলেন সময় ছয় মাস! কঠিন সময়ে স্মৃতিচারণা যুবির

জীবন যুদ্ধে প্রত্য়াবর্তনের নাম যুবরাজ সিং (Yuvraj Singh)। কর্কট রোগকে হারিয়ে ক্রিকেটের ২২ গজে ফেরার স্মৃতিচারণা করলেন যুবি।...

প্রয়োজনে ফের সঞ্জয়-সহ সন্দেহভাজনদের জেরা করা যাবে: আর জি কর মামলায় CBI-কে নয়া নির্দেশ হাই কোর্টের

আর জি কর মামলায় নয়া নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। প্রয়োজন মনে করলে CBI ফের...