Wednesday, June 10, 2026

কলকাতার গেস্ট হাউসে রক্তাক্ত মহিলা, কুপিয়ে খুনের চেষ্টা প্রেমিকের!

Date:

Share post:

উত্তর ২৪ পরগনার বাসিন্দা ৩৮ বছর বয়সী মহিলার সঙ্গে বছর চল্লিশের প্রদীপ কুমার সেলভারাজের প্রেমের সম্পর্ক। রবিবাসরীয় দুপুরে যুগলে কলকাতার বিবি গাঙ্গুলি স্ট্রিট এলাকায় একটি গেস্ট হাউসে (Guest house in BB Ganguly Street area) রুম ভাড়া নেন। এরপরই রক্তারক্তি কাণ্ড। প্রেমিকাকে কুপিয়ে খুনের অভিযোগ প্রদীপের বিরুদ্ধে। মহিলাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। কী কারণে এই ঘটনাটা স্পষ্ট নয়।

গেস্ট হাউসের বন্ধ ঘরে প্রেমিকাকে ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার আঘাত করে প্রদীপ বলে অভিযোগ। এরপরে তিনি সেখান থেকে চলে যান। মহিলার গোঙ্গানির আওয়াজ পেয়ে গেস্ট হাউসের কর্মীরা তাঁকে উদ্ধার করেন। নিয়ে যাওয়া হয় এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে (NRS Medical College and hospital)। তাঁর কাঁধ, হাত-সহ একাধিক জায়গায় রয়েছে ক্ষতচিহ্ন রয়েছে। মোট সাতটি সেলাই পড়েছে। ওই মহিলার অভিযোগের ভিত্তিতে চেন্নাইয়ের বাসিন্দা প্রদীপকে গ্রেফতার করেছে মুচিপাড়া থানার পুলিশ (Muchipara Police Station)।

 

Related articles

ফের অন্নপূর্ণা যোজনায় পুরুষ গ্রাহক! কেলেঙ্কারি ঢাকতে সরকারি আধিকারিকের ঘাড়ে দায় চাপানোর চেষ্টা সরকারের

রাজ্যে সরকার বদল হলেও মহিলাদের সামাজিক ভাতা প্রকল্প ঘিরে টানাপড়েন ও বিশৃঙ্খলা যেন কিছুতেই পিছু ছাড়ছে না। তৃণমূলের...

দায়িত্ব নিয়েই অরূপকে নিশানা, নিজের লক্ষ্য নিয়ে কী বললেন নতুন ক্রীড়ামন্ত্রী?

এক মাসের মধ্যেই বদল ক্রীড়ামন্ত্রী। নিশীথ প্রামাণিকের থেকে রাজ্যের ক্রীড়া দফতর গেল বেহালা পশ্চিমের বিধায়ক ডাঃ ইন্দ্রনীল খাঁ-র(Indranil...

একদিন সবার স্বপ্ন পূরণ হবে: ভারত মণ্ডপমে দীর্ঘতম প্রধানমন্ত্রী হিসাবে মোদির বার্তা

‘বিকশিত ভারত’ সংকল্প নিয়ে ভারতের উন্নয়ন ও দারিদ্র দূরীকরণের বার্তা তৃতীয় মোদি সরকার দিয়েছিল। বুধবার সেই সরকারের প্রধানমন্ত্রী...

Bengal T20 League: শাহবাজের দুরন্ত বোলিং, জয় পেয়ে লিগ ২ নম্বরে শ্রাচী রাঢ় টাইগার্স

বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League) দুরন্ত জয় পেল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers )।  মুর্শিদাবাদের বিরুদ্ধে শ্রাচী...