Saturday, June 13, 2026

আজ বিষ্ণুপুর বিধানসভায় ‘সেবাশ্রয় ২’ স্বাস্থ্যশিবির পরিদর্শনে যাবেন অভিষেক

Date:

Share post:

ডায়মন্ড হারবার লোকসভার সব নাগরিকদের সুস্বাস্থ্যের লক্ষ্যে ডিসেম্বরের গোড়া থেকে ‘সেবাশ্রয় ২’ (Sebaashray 2) ক্যাম্প চালু করেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। প্রথমবারের মতো দ্বিতীয়বারের এই স্বাস্থ্য শিবিরেও (Health Camp) শুরু থেকে উপচে পড়া ভিড়। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন তাঁর সংসদীয় এলাকার সব স্তরের মানুষ। আজ বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের ‘সেবাশ্রয় ২’ পরিদর্শন করতে যাবেন অভিষেক। এদিন বিকেল তিনটে নাগাদ রসপুঞ্জ পিকে হাইস্কুল গ্রাউন্ডে মডেল ক্যাম্প এবং পূর্ব বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েত অফিসের কাছে সেমি মডেল ক্যাম্প পরিদর্শন করবেন তিনি।

পরিসংখ্যান বলছে, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের ‘সেবাশ্রয় ২’ শিবিরে ৪৭৯৯ জনের রেজিস্ট্রেশনের মধ্যে ১৫ টি ক্যাম্পে বিনামূল্যে ২৭০৭ জনের পরীক্ষা হয়েছে। ২৬৪ জনকে ওষুধ দেওয়া হয়েছে। একুশ জনকে শারীরিক অবস্থার গুরুত্ব বুঝে অন্যত্র রেফার করা হয়েছে (২৮ ডিসেম্বর রাত আটটা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী)। আজ বিকেলে সাংসদ ক্যাম্প পরিদর্শনে আসবেন জেনে উচ্ছ্বসিত সকলেই।

 

Related articles

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...

আধার কার্ড পাওয়ার নিয়মই বদলে দিলেন হিমন্ত! অসমে বয়স বাড়ানোর ঘোষণা

এ যেন দেশের বাইরে কোনও রাজ্য। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাগরিকত্বের জন্য আলাদা নিয়ম থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে...

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...