Saturday, June 13, 2026

অন্ধ্রপ্রদেশে টাটানগর-এর্নাকুলাম এক্সপ্রেসে ভয়াবহ আগুন, পুড়ে ছাই একাধিক কামরা

Date:

Share post:

রবিবার মধ্যরাতে অন্ধ্রপ্রদেশের ইয়ালামানচিল্লিতে টাটানগর-এর্নাকুলাম এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড। ১৫৮ জন যাত্রীবোঝাই ট্রেনে প্যান্ট্রি কারের ঠিক পাশেই দুটি কোচে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। আতঙ্ক ছড়া যাত্রীদের মধ্যে। ঘটনাটি ঘটেছে বিশাখাপত্তনম থেকে ৬৬ কিলোমিটার দূরে। ইতিমধ্যে একজনের মৃত্যুর খবর মিলেছে, নাম চন্দ্রশেখারম সুন্দরম। ঘটনাস্থলে পৌঁছে যানরেলের ইঞ্জিনিয়ার ও আধিকারিকরা।

রেল সূত্রে খবর রাত পৌনে একটা নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। বাতানুকূল বি ওয়ান এম টু কোচে যখন আগুন লাগে তখন একটি কোচে ৮২ জন অপরটিতে ৭৬ জন যাত্রী ছিলেন।রেলের তরফে জানানো হয়েছে, চলন্ত অবস্থাতেই ট্রেনটিতে আগুন লেগেছিল। তা দেখতে চালক দ্রুত ট্রেন থামান এবং জ্বলন্ত কামরা থেকে যাত্রীদের বার করার ব্যবস্থা করেন।ক্ষতিগ্রস্ত কামরাদু’টিকে মূল ট্রেন থেকে দ্রুত বিচ্ছিন্ন করে দেওয়া হয়। বাকি কামরা নিয়ে ইঞ্জিন এর্নাকুলমের উদ্দেশে রওনা দেয়। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে।

 

Related articles

আধার কার্ড পাওয়ার নিয়মই বদলে দিলেন হিমন্ত! অসমে বয়স বাড়ানোর ঘোষণা

এ যেন দেশের বাইরে কোনও রাজ্য। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাগরিকত্বের জন্য আলাদা নিয়ম থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে...

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...

মেসিকে ফোকাস করতে বিশেষ ক্যামেরা! বিশ্বকাপজয়ী তারকাকে ঘিরে বাড়ছে উন্মাদনা 

লিওনেল মেসি (Lionel Messi) নামটার সঙ্গে প্রতিমুহূর্তে এক একটা নতুন মহাকাব্যের যোগসূত্র তৈরি হওয়া ফুটবল অনুরাগীদের কাছে বিশেষভাবে...