Thursday, May 21, 2026

আজ দুর্গা অঙ্গনের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী, ১৭ একরেরও বেশি জমিতে প্রকল্পের সূচনা

Date:

Share post:

নিউটাউনে আজ ‘দুর্গা অঙ্গন’-এর শিলান্যাস করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দিঘার জগন্নাথ মন্দির (Jagannath Temple) নির্মাণের দায়িত্বে থাকা হিডকোই এই প্রকল্পের দায়িত্ব পেয়েছে। নবান্ন সূত্রে জানা গেছে নিউটাউন অ্যাকশন এরিয়া–ওয়ানে প্রায় সতেরো একরেরও বেশি জমিতে এই প্রকল্পের সূচনা হবে। ‘দুর্গা অঙ্গন’ (Durga Angan) তৈরিতে আনুমানিক ২৬২ কোটি টাকা খরচ হতে পারে বলে মনে করা হচ্ছে। রাজ্যের প্রশাসনিক প্রধানের এই প্রকল্প ভবিষ্যতে পর্যটন ও সাংস্কৃতিক আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে বলেই মনে করছেন প্রশাসনিক কর্তা ব্যক্তিরা।

২০২১ সালে ইউনেস্কো (UNESCO) বাংলার দুর্গাপুজোকে ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি’ (intangible cultural heritage of humanity) হিসেবে স্বীকৃতি দেওয়ার পর এই ‘দুর্গা অঙ্গন’ রাজ্যের সংস্কৃতিক মানচিত্রে একটা নতুন দিক তুলে ধরবে। সোমের শিলান্যাস অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্টদের আমন্ত্রণ জানানো হয়েছে। দুর্গা অঙ্গনের (Durga Angan) প্রবেশদ্বারটি তৈরি হবে মন্দিরের আদলে। সেখান থেকে দু’দিকে বিস্তৃত সবুজ ঘাসের মধ্য দিয়েমূল মন্দিরের ঢোকার রাস্তা মার্বেল দিয়ে তৈরি করা হবে। এই প্রকল্প বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম কেন্দ্র হয়ে উঠবে বলেই আশা করা হচ্ছে।

 

Related articles

প্রশাসনে বড় রদবদল! বিধাননগর ও আসানসোলে নতুন পুর কমিশনার

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। বিধাননগর এবং আসানসোল পুরসভার শীর্ষ পদে আনা হল নতুন কমিশনারদের। একই সঙ্গে...

২২ বছরের শাপমুক্তি, আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

২২ বছরের অপেক্ষার অবসান। দেশের সেরা লিগে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। ইন্টার কাশীকে ২-১ গোলে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল।ডার্বির দলের...

ভোট পড়ল ৮৬ শতাংশের বেশি! শান্তিপূর্ণভাবে মিটল ফলতার পুনর্নির্বাচন

কড়া নিরাপত্তা, সর্বক্ষণ ওয়েব কাস্টিং এবং কমিশনের নিবিড় নজরদারির মধ্যেই শান্তিপূর্ণভাবে শেষ হল ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচন। ভোটের...

KMC-র কাউন্সিলরদের নিয়ে শুক্রবার বৈঠকে দলনেত্রী, থাকবেন অভিষেকও 

শুক্রবার বিকেলে কালীঘাটে নিজের বাসভবনে কলকাতার সমস্ত তৃণমূল কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত...