Thursday, June 11, 2026

বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্র! বাংলাদেশি গ্রেফতারির ভুয়ো খবরে সরব রাজ্য পুলিশ

Date:

Share post:

বাংলাকে বদনাম করার চক্রান্তে বারবার বাংলাদেশি অনুপ্রবেশের তত্ত্ব তুলে ধরেছে বিরোধীরা। যে সীমান্ত রক্ষা করার দায়িত্ব কেন্দ্র সরকারের, সেই সীমান্ত রক্ষায় ব্যর্থ বিজেপি বাংলায় জঙ্গি লুকিয়ে থাকার একাধিক অভিযোগ তুলেছে। এবার মিডিয়ায় বাংলা থেকে জঙ্গি (terrorist) গ্রেফতারি সংক্রান্ত ভুল বার্তা ছড়িয়ে দেওয়া হল। তবে রাজ্য পুলিশের (West Bengal Police) তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, এই ধরনের কোনও গ্রেফতারি বাংলায় হয়নি।

সম্প্রতি বাংলাদেশের কিছু সংবাদমাধ্যম এবং ভারতীয় সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়াতে খবর প্রকাশ করা হয়, বাংলায় বাংলাদেশী জঙ্গি গ্রেফতারির। বাংলাদেশ অশান্তি তৈরি করা জঙ্গিরা বাংলাতে আশ্রয় নিয়েছিল এমনটা তুলে ধরা হয়। দাবি করা হয়, বেঙ্গল এসটিএফ (Bengal STF) এরকম একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে।

আরও পড়ুন : বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বাংলাদেশী নেতার কুমন্তব্যের তীব্র বিরোধিতা ISF নেতা নওসাদের, শাস্তির দাবি

এরপরই রাজ্য পুলিশের তরফে স্পষ্ট জানানো হয়, কিছু সোশ্যাল মিডিয়া পোস্টে দেখা গিয়েছে বেঙ্গল এসটিএফ-এর (Bengal STF) হাতে বাংলাদেশি (Bangladeshi) নাগরিকদের গ্রেফতারির ঘটনা। এই ধরনের তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন। সতর্ক করা হয়েছে, এই ধরনের ভুয়ো খবর ছড়ানো থেকে বিরত থাকার জন্য।

Related articles

সই জাল মামলায় স্বস্তি পাবেন কি অভিষেক, আজ নজর হাইকোর্টে 

বিধানসভায় বিধায়কদের সই জাল মামলায় সিআইডির (CID) অতিসক্রিয়তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দৃষ্টি আকর্ষণ করেছেন অভিষেক...

আগামী ১৭ জুন পর্যন্ত হকার উচ্ছেদে অন্তর্বর্তী স্থগিতাদেশ 

মহানগরীর হকারদের জন্য আপাতত কয়েকদিনের স্বস্তি।আগামী ১৭ জুন পর্যন্ত হকার উচ্ছেদের (Hawker Eviction) উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করল...

মেসিকাণ্ডে সাময়িক স্বস্তি অরূপের! ‘প্রভাবশালী’ তত্ত্বে সুপ্রিম কোর্টের হুঁশিয়ারি শতদ্রুর 

‘মেসিকাণ্ডে’ সাময়িক স্বস্তি পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। কলকাতা হাই কোর্টের সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছে, এই মুহূর্তে...

আনইনস্টল! আপডেট! মদন মিত্রর পোস্ট ঘিরে জল্পনা

বিক্ষুব্ধ তৃণমূলের পক্ষে ৬৪ বিধায়কের সমর্থন পেয়েছেন বলে বুধবার দাবি করেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ৬৫ তম বিধায়ক...