Friday, April 10, 2026

টেস্ট দলের নতুন কোচ ভিভিএস লক্ষ্মণ! গুঞ্জন নিয়ে মুখ খুলল BCCI 

Date:

Share post:

লাল বলে ভারতীয় দলের ধারাবাহিক ব্যর্থতার পর কোচ গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) ভারতীয় টেস্ট দলের কোচের পথ থেকে সরানোর দাবি ওঠে। বিকল্প হিসেবে একাধিক নাম নিয়ে আলোচনা শুরু হয়। তখন শোনা যায় রাহুল- শুভমনদের টেস্ট খেলার পরবর্তী কোচ হতে পারেন ভিভিএস লক্ষণ (VVS Laxman)। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে যেভাবে হোয়াইটওয়াশ হতে হয় ভারতকে তা মেনে নিতে পারেনি সমর্থকরা। হতাশয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডও। কিন্তু তাই বলে এখনই কোচ বদলের পথে হাঁটতে রাজি নয় বিসিসিআই (BCCI ) কর্তারা।

নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শোচনীয়ভাবে টেস্ট সিরিজে হেরেছে ভারতীয় ক্রিকেট দল। এরপরই কোচ বদলের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া এই খবরকে ‘সম্পূর্ণ ভুয়ো এবং ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন এই মুহূর্তে ভারতীয় দলের কোনও ফরম্যাটেই কোট বা কোচিং স্টাফ কারোর পরিবর্তন করা হচ্ছে না। বড় কিছু না ঘটলে আগামী ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত সম্ভবত গম্ভীরের হাতেই দায়িত্ব থাকছে।

 

Related articles

কোন শিল্পপতিকে বাঁচাতে হাসিনাকে আশ্রয়? অনুপ্রবেশ ইস্যুতে মোদি-শাহকে ধুয়ে দিলেন অভিষেক

বিজেপির ইস্তেহার প্রকাশ করতে বাংলায় এসে ফের অনুপ্রবেশ নিয়ে সরব হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। শুক্রবার,...

১৩-১৬ এপ্রিল বাড়বে গরম! সতর্ক থাকার বার্তা মৌসম ভবনের

উত্তর-পশ্চিমী বায়ু প্রবাহের জেরে ১৩ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় গরম ও আর্দ্র পরিস্থিতি দেখা দেওয়ার...

আবার অবমাননা! রানি রাসমনির নাম বিকৃতি শাহের, তোপ তৃণমূলের

শুধুমাত্র ভোটের কারণেই বাঙালি প্রেম জেগে ওঠে বিজেপির নেতাদের, তা আরও একবার প্রমাণ করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত...

IPL: ওপেনিং জুটির ব্যর্থতা থেকে নিষ্ক্রিয় স্পিন বোলিং, কেকেআরের ব্যর্থতার বিশ্লেষণ

চার ম্যাচ পরেও জয়ের খাতা খুলতে ব্যর্থ কেকেআর(KKR)। ঘরের মাঠে তিন ম্যাচে জয়হীন। মরশুমের শুরুতেই ছন্দহীন শাহরুখ খানের...