Friday, May 1, 2026

আবার অবমাননা! রানি রাসমনির নাম বিকৃতি শাহের, তোপ তৃণমূলের

Date:

Share post:

শুধুমাত্র ভোটের কারণেই বাঙালি প্রেম জেগে ওঠে বিজেপির নেতাদের, তা আরও একবার প্রমাণ করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। যে বিজেপি বাংলার মানুষ, বাংলা সংস্কৃতিকে সবসময় ছোট করে এসেছে, তাদের মুখে বাংলার মনীষীদের (Bengali icons) সম্পর্কে ভুল তথ্য, এমনকি নাম উচ্চারণের ভুলও নতুন নয়। নির্বাচনে দলের সংকল্প পত্র প্রকাশ করতে এসে আবারও সেই নদীরই রাখলেন অমিত শাহ যেখানে তিনি এবার ভুল বললেন রানী রাসমনির (Rani Rashmoni) নাম।

বাংলা সংস্কৃতি আদতে বিজেপির সংস্কৃতি যে নয় তা স্পষ্ট হয় যখন ভোট উপলক্ষ্যে নতুন করে বাংলার মনীষীদের নাম শিখতে শুরু করেন বিজেপির নরেন্দ্র মোদি, অমিত শাহর মতো নেতারা। নির্বাচনী ইস্তাহার প্রকাশ করতে গিয়ে শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় পুলিশের নতুন শাখার নামকরণ করার প্রতিশ্রুতি দেন লোকমাতা রানী রাসমনির নাম অনুসারে। আর সেখানেই তিনি ভুল বলেন রাসমনির নাম।

বিজেপি তাদের ইস্তাহারে প্রতিশ্রুতি দেয়, নারী নিরাপত্তায় বিজেপি প্রত্যেকটি মন্ডলে একটি করে মহিলা থানা এবং প্রত্যেকটি থানায় একটি করে মহিলার ডেস্ক থাকবে। সেই সঙ্গে তিনি প্রতিশ্রুতি দেন নারী নিরাপত্তায় কাজ করবে পুলিশের দুটি বাহিনী। মাতঙ্গিনী হাজরা ও রানী রাসমনির নামে দুটি মহিলা ব্যাটেলিয়ানের ঘোষণা করেন শাহ (Amit Shah)। সেখানে লোকোমাতা রানী রাসমনির (Rani Rashmoni) নাম বলতে গিয়ে তাকে উল্লেখ করেন রানী ‘রাসমতি’ বলে।

আরও পড়ুন : লক্ষ্মীভাণ্ডার থেকে যুবসাথী- বিজেপির ‘সঙ্কল্পপত্র’-এ বাংলার সরকারের প্রকল্পের নকল! তীব্র কটাক্ষ তৃণমূলের

আদতে এতে যে বাংলার প্রতি এবং বাঙালি মনীষীদের প্রতি বিজেপির নেতাদের অসম্মানই প্রকাশ্যে এসেছে, তা স্পষ্ট করে দেওয়া হয় রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে। তুলে ধরা হয় অমিত শাহ প্রকাশ্যে লোকমাতা রানী রাসমনিকে অপমান করেছেন এবং ১০ কোটি বাংলার মানুষের অনুভূতিতে আঘাত করেছেন। তাঁর নাম ভুল উচ্চারণ করে, যে রাজ্যকে সোনার বাংলা গড়ে তোলার প্রতিশ্রুতি দিচ্ছেন অমিত শাহ, সেই রাজ্যের নবজাগরণের অন্যতম পথিকৃৎতের নাম ভুল বলছেন। এটাই বিজেপির বাস্তব ছবি। বাংলার মনীষী, বাংলার ইতিহাস এবং বাংলার মানুষকে অবমাননা করাই তাদের রীতি।

Related articles

হিমন্তের ঘৃণাভাষণ ভারত-বাংলাদেশ সম্পর্কের জন্য নেতিবাচক: তলব দূতাবাস কর্তাকে

ভোটে জিততে কোনও ধরনের হিংসার পথে হাঁটতেই বাকি রাখেননি অসমের বিদায়ী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। কখনও বাংলাদেশ, কখনও ভারতেরই...

সহজ কেমন আছে বলতে পারব না, রাহুলের চলে যাওয়ায় প্রিয় বন্ধুকে হারিয়েছি: প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay) মৃত্যুর প্রায় একমাস পার, কাজ,সংসার, ব্যক্তিগত জীবনের ঝড়-ঝাপটা সামলে এবার নিজের...

ফের স্ট্রং রুমের কাছে শুধু বিজেপি! ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র থেকে সরব শশী পাঁজা

বৃহস্পতিবারের পরে ফের একবার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রং রুম নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ। নির্বাচন কমিশন নিজের 'আইন' তৈরি করে...

মহানগরীতে কালবৈশাখীর ভ্রুকুটি, জেলায় জেলায় অতিভারী বৃষ্টির সতর্কতা!

গরমের দাবদাহ কাটিয়ে গত কয়েকদিনে স্বস্তির বৃষ্টি ভিজেছে তিলোত্তমাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা (Rain in South Bengal)। দুর্যোগ এখনই...