Thursday, June 11, 2026

বেহালাতে বন্ধুদের সঙ্গে আড্ডার মধ্যেই গুলিবিদ্ধ যুবক

Date:

Share post:

রাস্তায় বন্ধুদের সঙ্গে আড্ডার মধ্যেই গুলিবিদ্ধ হলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে বেহালার (Behala Shootout) জেম্‌স লং সরণির শিমুলতলা মোড়ে। সেখানে বন্ধুদের সঙ্গে রবিবার রাতে আড্ডা দিচ্ছিলেন বছর ৩৫-এর অভিষেক রায়। রাত ১০ টা নাগাদ সামনের এক বহুতল ফ্ল্যাট থেকে আচমকাই একটি গুলি এসে লাগে যুবকের পেটে। তৎক্ষণাৎ তাঁকে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, এটি একটি এয়ারগানের ছররা। অভিষেকের বয়ানের সূত্র ধরে উল্টোদিকের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। সেই বিল্ডিং-এর ৪ তলা থেকে বাজেয়াপ্ত করা হয়েছে একটি এয়ারগান। ঘটনার সঙ্গে যুক্ত এক ১৭ বছরের কিশোরকে আটক করেছে যুবক। ঘটনার তদন্ত করছে পুলিশ। আরও পড়ুন: আরাবল্লির নতুন সংজ্ঞাতে ‘না’! আগের নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

Related articles

CJP-র দ্বিতীয় কর্মসূচি: শিক্ষামন্ত্রীর ইস্তফা চেয়ে আজ পুনেতে জমায়েতের ডাক ককরোচদের

দিল্লির যন্তরমন্তরে সফল কর্মসূচির পর এবার দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের (Dharmendra Pradhan) ইস্তফা চেয়ে বৃহস্পতিবার মহারাষ্ট্রের পুনেতে শান্তিপূর্ণ...

কাঁচরাপাড়ার বেসরকারি স্কুল থেকে উদ্ধার পৌনে ২ কোটি!

কলকাতার সুরেন্দ্রনাথ কলেজের পর এবার উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ার হার্নেট ইংলিশ মিডিয়াম স্কুলে (Kanchrapara Harnett English Medium School)...

আজ হাইকোর্টে বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে স্পিকারের বিরুদ্ধে শোভনদেবের মামলার শুনানি

তৃণমূল কংগ্রেস (TMC) থেকে বহিষ্কৃত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে (Ritabrata Banerjee) পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচন করে নিয়ম বহির্ভূত কাজ...

সই জাল মামলায় স্বস্তি পাবেন কি অভিষেক, আজ নজর হাইকোর্টে 

বিধানসভায় বিধায়কদের সই জাল মামলায় সিআইডির (CID) অতিসক্রিয়তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দৃষ্টি আকর্ষণ করেছেন অভিষেক...