Thursday, June 18, 2026

মঙ্গলে বাঁকুড়ায় মমতা, SIR আবহে নির্দেশের অপেক্ষায় নেতা-কর্মীরা

Date:

Share post:

বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্য জুড়ে যখন এসআইআর ঘিরে রাজনৈতিক উত্তাপ, ঠিক সেই আবহেই মঙ্গলবার বাঁকুড়া সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বড়জোড়া ব্লকের বীরসিংহপুর ময়দানে একটি রাজনৈতিক জনসভায় যোগ দেওয়ার কথা তাঁর। এই সভা থেকে মুখ্যমন্ত্রী কী বার্তা দেন, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।

গত বিধানসভা নির্বাচনে বাঁকুড়া জেলার ১২টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৮টিই হাতছাড়া হয়েছিল তৃণমূল কংগ্রেসের। লোকসভা নির্বাচনেও জেলার দুই আসনের মধ্যে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে জয়ের মুখ দেখেনি রাজ্যের শাসক দল। ফলে বাঁকুড়া জেলা তৃণমূলের কাছে রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। এই পরিস্থিতিতে বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর বাঁকুড়া সফরকে ঘিরে দলের অন্দরেই বাড়তি তৎপরতা। তৃণমূল নেতৃত্বের দাবি, এই জনসভায় কমপক্ষে এক লক্ষ মানুষের জমায়েতের লক্ষ্য নেওয়া হয়েছে। সংগঠনকে চাঙ্গা করা এবং বিরোধীদের শক্ত ঘাঁটিতে বার্তা পৌঁছে দেওয়াই এই সভার মূল উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে।

রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলাকালীন এই সভা থেকে মুখ্যমন্ত্রী আগামী বিধানসভা নির্বাচনের লড়াইয়ের সুর কীভাবে বাঁধেন, সেই দিকেই তাকিয়ে তৃণমূল নেতা-কর্মীরা। পাশাপাশি বিরোধী শিবিরও অপেক্ষায় রয়েছে, বাঁকুড়ার মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে কী ইঙ্গিত দেন, তা বোঝার জন্য।

আরও পড়ুন – বিশেষ সংশোধনীতে প্রবীণ ভোটারদের স্বস্তি! শুনানিতে হাজিরার বাধ্যবাধকতা নয় 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

সমস্যার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত লেনদেন নয়! তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজের দাবিতে ব্যাঙ্ককে চিঠি কোষাধ্যক্ষ অরূপের 

তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য ব্যাঙ্ককে চিঠি লিখলেন দলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস (Arup Biswas)। HDFC ব্যাঙ্কের...

বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে স্পিকারের সিদ্ধান্তে হস্তক্ষেপ করল না হাইকোর্ট

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে আপাতত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata Banerjee) নামই থাকছে। শোভনদেব চট্টোপাধ্যায়ের দায়ের করা মামলায় বৃহস্পতিবার...

বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা অরূপের, চলছে জিজ্ঞাসাবাদ 

মেসি কাণ্ডে তিনবার তলব এড়ানোর পর বৃহস্পতিবার সকাল ৯:৫৫ মিনিট নাগাদ বিধাননগর দক্ষিণ থানায় (Bidhannagar South Police) হাজিরা...

আজ জয়েন্টের ফলপ্রকাশ, ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে র‍্যাঙ্ক কার্ড

বৃহস্পতিবার প্রকাশিত হতে চলেছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশনের ফল (WBJEE 2026 Results)। গত ২৪ মে অফলাইনে ওএমআর শিটে...