Saturday, March 21, 2026

বলিউড থেকে টলিউড, ২০২৫-এ কোন কোন তারকা দম্পতি বাবা-মা হলেন জানেন?

Date:

Share post:

শেষ হতে চলেছে ২০২৫। চাওয়া- পাওয়ার হিসেব মেলাতে চলতি বছরের বাকি মুহূর্তগুলোতে সাধারণ মানুষ থেকে তারকা সকলের জীবনে ফ্ল্যাশব্যাকের নস্টালজিয়া। টলিউড (Tollywood) থেকে বলিউড বিনোদন জগতের (Bollywood entertainment industry) তারকাদের জীবনে এ বছরে একাধিক ঘটনা ঘটেছে। তার মধ্যে বেশ কয়েকজন রিয়েল লাইফ সেলেব জুটির জীবনে এসেছেন নতুন মানুষ। তাহলে চলুন একটু দেখে নেওয়া যাক ২০২৫ সালে বাবা-মা হলেন কোন কোন তারকা দম্পতি –

টলিউড (Tollywood) অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তীর (Parambrata Chattopadhyay and Piya Chakraborty) জীবনে এসেছে তাঁদের প্রথম সন্তান। বিয়ের পর একাধিক সমালোচনা আর কটাক্ষের মুখে পড়তে হয়েছিল এই তারকা দম্পতিকে। আজ সে সব অতীত। পরম- পিয়ার আদরের ‘নিষাদ’কে ভালবাসায় ভরিয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়া।

বলিউডের ‘শেরশাহ’ জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবানি (Siddharth Malhotra and Kiara Advani) এবছর কন্যার সন্তানের জন্ম দিয়েছেন।

ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের (Vicky Kaushal & Katrina Kaif)জীবনে এসেছে তাঁদের প্রথম সন্তান। ভি-ক্যাটের ছেলেকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন বলিউডের অন্যান্য সেলেবরা।

রাজনীতি আর বলিউড দীর্ঘদিন ধরেই কখনও প্রেমের সম্পর্কে আবার কখনও বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েছে। রাঘব চাড্ডা আর পরিণীতি চোপড়ার (Raghav Chadda-Parineeti Chopra) জীবনের গল্পটাও সেরকম। এবার তাদের জীবনে প্রথম সন্তানের (Neer) আগমন ঘটেছে।

চলতি বছরের নভেম্বর মাসে কন্যা সন্তানের বাবা-মা হয়েছেন রাজকুমার রাও ও পত্রলেখা (Rajkumar Rao and Patralekha)। সুখবর জানিয়ে সাংবাদিকদের মিষ্টিও খাইয়েছেন অভিনেতা। যদিও তাঁদের রাজকন্যার নাম এখনও পর্যন্ত প্রকাশ্যে আনা হয়নি।

মালাইকা আরোরা সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর দ্বিতীয় বিয়েতে কন্যা সন্তানের বাবা হয়েছেন অভিনেতা আরবাজ খান (Arbaaz Khan)। মেয়ের নাম রেখেছেন সিপারা খান।

বছরের শেষ মাসে পুত্র সন্তানের জন্ম দেন কমেডিয়ান ভারতী সিং। মা ও সদ্যোজাত দুজনেই সুস্থ আছেন বলে জানিয়েছেন অভিনেত্রী স্বামী হর্ষ লিম্বাচিয়া।

Related articles

ব্যক্তিগত কাদা ছোড়াছুড়ি না কি প্রচারের আলো? সায়ক-সুস্মিতার ‘ভার্চুয়াল’ যুদ্ধে এবার খোঁচা রাহুলের 

টেলিপাড়ার অন্দরে এখন কান পাতলেই শোনা যাচ্ছে অভিনেতা সায়ক চক্রবর্তী এবং তাঁর প্রাক্তন বউদি সুস্মিতা রায়ের আকচাআকচির কথা।...

মা হবেন সঞ্জয়-কন্যা অনয়া: নতুন ধাপ পেরিয়ে বাবার প্রতি কৃতজ্ঞতা

ভারতের এলজিবিটিকিউ সমাজের জন্য নতুন দরজা খুলে দিয়েছেন প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় বাঙ্গার কন্যা অনয়া। সম্মানের সঙ্গে লিঙ্গ পরিবর্তনের...

রাজ্যপালের আমন্ত্রণ রক্ষায় সৌজন্য সাক্ষাতে লোকভবনে মুখ্যমন্ত্রী

সকালে রেড রোডে ঈদের নমাজে অংশগ্রহণের পরে শনিবার সন্ধেয় লোকভবনে (পূর্বতন রাজভবন) রাজ্যপাল আর এন রবির (R N...

উত্তরবঙ্গ দিয়ে মঙ্গলবার থেকে প্রচার শুরু তৃণমূল সুপ্রিমোর

ইস্তেহার প্রকাশ করেই জানিয়ে ছিলেন ঈদের পর থেকে জোরকদমে প্রচার শুরু হবে। সেই মতো মঙ্গলবার থেকেই জনসভা করবেন...