Monday, April 13, 2026

বেসরকারি হাসপাতালে ভেন্টিলেটর খরচে লাগাম! কড়া নির্দেশ DGHS-এর 

Date:

Share post:

বেসরকারি হাসপাতালগুলিতে ভেন্টিলেটর ও আইসিইউ পরিষেবার আকাশছোঁয়া খরচ এবং অস্বচ্ছ সিদ্ধান্তের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিল ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিস (DGHS)। এবার থেকে রাজ্যের সমস্ত বেসরকারি হাসপাতালে ভেন্টিলেটর ব্যবহারের খরচ এক রাখার নির্দেশ দেওয়া হল। ডা. সুজাতা চৌধুরীর নেতৃত্বে গঠিত একটি বিশেষজ্ঞ কমিটির রিপোর্টের ভিত্তিতে এই সংক্রান্ত একগুচ্ছ নতুন গাইডলাইন জারি করেছে স্বাস্থ্য দফতর।

নতুন নিয়ম অনুযায়ী, বেসরকারি হাসপাতালগুলি আর নিজেদের ইচ্ছেমতো ভেন্টিলেটরের চার্জ নির্ধারণ করতে পারবে না। রাজ্যের সর্বত্র একই হারে এই পরিষেবার খরচ ধার্য করতে হবে। পাশাপাশি, কোনও রোগীকে কেন ভেন্টিলেশনে দেওয়া হচ্ছে, কী ধরনের ভেন্টিলেশন প্রয়োজন এবং তার আনুমানিক খরচ কত—তা আগেভাগেই রোগীর পরিবারকে স্পষ্টভাবে জানাতে হবে। এই বিষয়ে পরিবারের লিখিত সম্মতিও বাধ্যতামূলক করা হয়েছে।

নির্দেশিকায় আরও বলা হয়েছে, ভেন্টিলেশনে থাকাকালীন নিউমোনিয়া বা অন্য কোনও সংক্রমণের ঝুঁকি থাকতে পারে কি না, সে বিষয়েও আগে থেকেই রোগীর পরিবারকে অবগত করতে হবে। শুধু তাই নয়, রোগী ভেন্টিলেশনে থাকার সময়ে প্রতিদিন তাঁর শারীরিক অবস্থা এবং উন্নতির সম্ভাবনা নিয়ে চিকিৎসকদের পরিবারের সঙ্গে কথা বলাও বাধ্যতামূলক করা হয়েছে।

স্বাস্থ্য দফতরের মতে, চিকিৎসা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতেই এই কড়া গাইডলাইন আনা হয়েছে। রোগীর পরিবার যাতে অন্ধকারে না থাকে এবং চিকিৎসা সংক্রান্ত প্রতিটি সিদ্ধান্তে তাদের স্পষ্ট ধারণা থাকে, সেটাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

আরও পড়ুন – SIR শুনানিতে ডাক জয় গোস্বামীকেও! বিরোধিতায় সরব ব্রাত্য-কুণালরা, ক্ষুব্ধ সুজনও

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...