Friday, June 12, 2026

নতুন বছরেই শুরু সংস্কারের কাজ, ইস্ট-মোহনের যুবভারতীতে আইএসএল খেলা নিয়ে সংশয়

Date:

Share post:

গত ১৩ ডিসেম্বর মেসি ইভেন্টে চরম বিশৃঙ্খলার জেরে ক্ষতিগ্রস্থ হয় যুবভারতী ক্রীড়াঙ্গন (Yubhabharati)। মাঠের টার্ফ থেকে গ্লাল্যারির বেশিরভাগ অংশ। আগামী জানুয়ারি মাসে আইএসএল শুরু হওয়ার কথা, তার আগেই যুবভারতী (Yubhabharati) সংস্কারের কাজ শুরু করছে রাজ্য সরকার।

নবান্ন সূত্রে খবর, সম্প্রতি পুলিশের তরফে পূর্ত দফতরকে সংস্কারের কাজ শুরু করার অনুমতি দেওয়া হয়েছে। সবুজ সংকেত পাওয়ার পরই পূর্ত দফতর দেরি না করেই জানুয়ারি মাসের শুরু থেকেই সংস্কারের কাজ শুরু করে দেবে।

পূর্ত দফতর সূত্রের খবর, তদন্তের সময় সংস্কারের কাজ শুরু করা সম্ভব হচ্ছিল না। সম্প্রতি পুলিশের কাছ থেকে আনুষ্ঠানিক অনুমতি পাওয়ার পরেই সংস্কারের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক পূর্ত দফতরের এক আমলা জানিয়েছেন, “জানুয়ারি থেকেই যুবভারতী ক্রীড়াঙ্গনকে আগের অবস্থায় ফিরিয়ে আনার কাজ শুরু হবে। ক্ষয়ক্ষতির পরিমাণ যথেষ্ট, তাই কিছুটা সময় লাগতে পারে। তবে যত দ্রুত সম্ভব খেলাধুলা শুরুর উপযোগী করে তোলাই আমাদের লক্ষ্য।”

মেসি ইভেন্টের বিশৃঙ্খলার পরেই অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায়, মুখ্যসচিব মনোজ পন্থ এবং স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তীকে নিয়ে কমিটি গঠন করে তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, স্টেডিয়ামে ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে দায়িত্ব দেওয়া হয় পূর্ত দফতরকে।

এখন প্রশ্ন জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহ থেকে আইএসএল শুরু হলে আদৌও কি তার আগে মাঠ তৈরি হবে। যুবভারতীতে দুই প্রধানের খেলা হয়। ফলে ইস্ট-মোহনের যুবভারতীতে খেলা নিয়ে সংশয় আছে।

 

Related articles

সাইয়ের প্রকল্প বাস্তবায়নে জোর, ডুরান্ড কমিটির সঙ্গে বৈঠকে ক্রীড়ামন্ত্রী

ক্রীড়া দফতরের দায়িত্ব নিয়েই দ্রুত কাজ শুরু করে দিলেন ইন্দ্রনীল খাঁ(Dr.Indranil Khan)। শুক্রবার দফায় দফায় বৈঠক সারলেন রাজ্যের...

ক্রীড়া চিকিৎসা ও প্রযুক্তির মেলবন্ধন: অনুষ্ঠিত হল ‘স্পোর্টসমেড ২০২৬’ আন্তর্জাতিক সেমিনার

শুক্রবার কলকাতায় অনুষ্ঠিত হল একটি উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সেমিনার— 'স্পোর্টসমেড: ফ্রম পারফরম্যান্স টু প্রিভেনশন' (SportsMed: from Performance to Prevention:...

মুখ্যমন্ত্রীর নজরে BGBS-এর ৬৩৫ কোটি টাকার বরাত!

BGBS-এ এলাহী খরচ। একটি নির্দিষ্ট ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকেই বরাত। নতুন সরকারের আতসকাচের চলায় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে...

গ্রেফতার হবেন ইন্দ্রনীল ও তাঁর স্ত্রী! কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ

গ্রেফতার হতে পারেন- এই আশঙ্কায় প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen) এবং তাঁর স্ত্রী আগাম জামিনের আবেদন জানিয়েছেন...