Thursday, June 11, 2026

অনুপ্রবেশকে নির্বাচনের ইস্যু করতেই স্পষ্ট হল স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা

Date:

Share post:

তিনদিনের বঙ্গ সফরে এসে কলকাতায় শমীক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী (Subhendhu Adhikari) এবং সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুরকে পাশে নিয়ে সাংবাদিক বৈঠকে বসে অনুপ্রবেশকে ইস্যু করে বাংলায় নির্বাচনের কথা বললেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। কিন্তু যতবারই তিনি এই কথা বলেছেন ততবারই প্রশ্ন উঠছে সীমান্ত রক্ষা করার দায়িত্ব কার? বিএসএফ (BSF) কার নির্দেশে কাজ করে? কেন্দ্রীয় মন্ত্রীর গোটা বক্তব্যের সিংহভাগ জুড়ে বাংলায় অনুপ্রবেশ প্রসঙ্গ আসাতে এটা স্পষ্ট হয়ে গেল যে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি কতটা ব্যর্থ। বাংলার কাঁটাতার টপকে বাংলাদেশি ও রোহিঙ্গারা এরাজ্যে আসছে বলে দাবি করেছেন মন্ত্রী। কিন্তু কাশ্মীরে প্রতিদিন প্রতিমুহূর্তে অনুপ্রবেশ হচ্ছে, তার জবাব কই? পাকিস্তান দিয়ে অনুপ্রবেশ কি চোখে দেখতে পান না স্বরাষ্ট্রমন্ত্রী?

এদিনের সাংবাদিক বৈঠকে তৃণমূল সরকারের বিরুদ্ধে আক্রমণ শানাতে গিয়ে অমিত শাহ বলেন, বাংলায় বিএসএফকে বাধা দিচ্ছে এ রাজ্যের সরকার। সেই কারণে বর্ডারে বেড়া দেওয়া যাচ্ছে না। তাই নাকি অনুপ্রবেশ বাড়ছে। কিন্তু এসআইআর করার পরও বিজেপির কথা মতো এক বা দেড় কোটি রোহিঙ্গা কিংবা বাংলাদেশির খোঁজ তো পাওয়া গেল না। তার মানে এটা স্পষ্ট যে ক্রমাগত বাংলার মানুষের কাছে মিথ্যাচার করে চলেছে বহিরাগত এই বিজেপি।

 

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...