Sunday, March 22, 2026

AI দিয়ে ৫৪ লক্ষ নাম বাদ! কমিশনকে নিশানা মমতার, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করুন: শাহকে তোপ

Date:

Share post:

SIR প্রক্রিয়ায় AI ব্যবহার করে প্রায় ৫৪ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। মঙ্গলবার, বাঁকুড়ার (Bankura) বড়জোড়ার সভা থেকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোর দাগলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তাঁর অভিযোগ, নির্বাচন কমিশনের দফতরের মধ্যেই বিজেপির IT সেলের কর্মীরা বসে কাজ করছে।

দরজায় কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। সব রাজনৈতিক দলের নজর সেদিকে। সাংগঠনিক বৈঠকের নাম ভোট প্রচারে বাংলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন তিনি সাংবাদিক বৈঠক থেকে বলেন, ‘দুর্নীতিগ্রস্ত’ তৃণমূল সরকারকে উৎখাত করে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলায় সরকার প্রতিষ্ঠা করবে বিজেপি। এর পরেই বড়জোড়ার সভা থেকে নাম না করে শাহকে নিশানা করেন মমতা। হুঙ্কার দিয়ে বলেন, ”ইউ মাস্ট রিজাইন। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি পদত্যাগ করুন। বলছেন, দুই-তৃতীয়াংশ ভোটে জিতবেন। এবার তো বলছেন না, ‘আব কি বার/২০০ পার।’ আমি বলতে চাই, এবার আপনাকে দেশ থেকে বার। আবার বাংলার ক্ষমতায় এসে গণতান্ত্রিকভাবে দেশ থেকে বার করে দেব।” নাম না করে অমিত শাহকে তীব্র কটাক্ষ করে মমতা বলেন, “ভোট এলেই ওরা সোনার বাংলা গড়ার কথা বলে। কিন্তু সোনার বাংলা নয়, ওরা ধ্বংসের বাংলা গড়তে চায়।”

এসআইআর নিয়ে নির্বাচন কমিশন ও বিজেপিকে একতিরে নিশানা করেন মমতা। বলেন, “দিল্লিতে কমিশনে বিজেপির আইটি সেলের লোক বসে রয়েছেন, ইআরওদের নামে মিথ্যা কথা বলে AI দিয়ে ৫৪ লক্ষ নাম বাদ দিয়েছে।” তৃণমূল সুপ্রিমোর অভিযোগ, “দিল্লিতে কমিশনে বিজেপির লোক বসে আছেন। তিনি ইলেকশন কমিশনের অফিসে বসে ইআরওদের নামে মিথ্যে কথা বলে, ওই নামগুলো নাম বাদ দিয়েছে। ইআরওদের অ্যাসোসিয়েশন চিঠি দিয়ে জানিয়েছে, ওরা এই কাজ করেনি।” মমতা সাফ জানান, “এগুলি ছেড়ে দেবেন না। এটা আপনাদের অধিকার। না হলে ঘিরে বসে থাকবেন।”

নাম বাদ যাওয়া নিয়ে উদাহরণ দিয়ে মমতা বলেন, ”কারও পদবি সিংহ। ইংরেজিতে সেটা সিনহা হয়। ব্যস নাম বাদ।” এই বিষয়ে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের পরিবারের লোকেদের হিয়ারিং-এ ডাকার বিষয়টিও তোলেন তৃণমূল সভানেত্রী। অভিযোগ করেন, বিএলএদের হিয়ারিং রুমে ঢুকতে দেওয়া হচ্ছে না। কোন আইনে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে? প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী।
আরও খবরপহেলগাম হামলা-দিল্লি বিস্ফোরণ কি আপনারা করলেন?: নাম না করে ‘দুর্যোধন-দুঃশাসন’ মোদি-শাহকে তীব্র আক্রমণ মমতার

”ভ্যানিশ কুমার ঘরে বসে নাম কাটছে। নিজের পরিবার গোছানোর জন্য বিজেপির দালালি?”- অভিযোগ তৃণমূল সুপ্রিমোর। কমিশনের উদ্দেশ্যে মমতা বলেন, ”লিখিত নির্দেশিকা দিন। হোয়াটসঅ্যাপ করছে। হোয়াটসঅ্যাপের কোনও ভ্যালু নেই। আমি আদালতে যাব। জনতার ও মানুষের আদালতে সওয়াল করব।” ভোটারদের মমতার পরামর্শ, “৫৪ লক্ষে নাম বাদ গিয়েছে। তারা ৭ ও ৮ নম্বর ফর্ম ফিলআপ করবেন। এটা আপনার অধিকার।”

তৃণমূল সভানেত্রী জানান, ”এসআইআরের জন্য যে ৫৭ জন মারা গিয়েছেন, সবার নামে শহিদ বেদি হবে জেলায় জেলায়। অর্ধেক হিন্দু মারা গিয়েছেন, অর্ধেক মুসলমান মারা গিয়েছেন। আদিবাসীও মারা গিয়েছেন, তফসিলিও মারা গিয়েছেন।”

Related articles

থিয়েটার থেকে বিশ্বসাহিত্য! প্রকাশিত হল ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহের’ নতুন দুই খণ্ড 

বিশ্বসাহিত্য, থিয়েটার, শিল্প ও সংস্কৃতির নানা পরিসরকে একসূত্রে গেঁথে প্রকাশিত হল নাট্যকার-লেখক তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহ’-এর...

‘ধর্মে’ ফেল, ভোটে জিততে প্রকাশ্যে টাকা বিলি বিজেপি প্রার্থীর

সংকীর্ণ ধর্মের রাজনীতিতে বাংলার ক্ষমতা দখলের দিবাস্বপ্ন বঙ্গ বিজেপি নেতাদের চোখে। কিন্তু ধর্মীয় সম্প্রীতির বাংলায় যখন সেই রাজনীতি...

বাণিজ্যিক এলপিজির বরাদ্দ বাড়ল ৫০ শতাংশ পর্যন্ত, রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের 

দেশজুড়ে বাণিজ্যিক এলপিজি সরবরাহ বাড়ানোর বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের উদ্দেশে পাঠানো...

পরাজয় নিশ্চিত জেনে বরানগরে অশান্তি বিজেপির, সায়ন্তিকার প্রচারে হামলা গেরুয়া বাহিনীর

বিধানসভা ভোটের লড়াইয়ে নামার আগেই কি হারের আতঙ্ক গ্রাস করেছে গেরুয়া শিবিরকে? বরানগরের সাম্প্রতিক পরিস্থিতি অন্তত সেই প্রশ্নই...