Monday, April 13, 2026

খালেদার স্মৃতিচারণায় ভারতের প্রধানমন্ত্রী, এক্স হ্যান্ডেলে শোকবার্তা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রীর 

Date:

Share post:

মঙ্গলবার সকালে প্রয়াত হয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া (Kheleda Zia passed away) । ৮০ বছর বয়সী বিএনপি নেত্রীর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই শোক প্রকাশ করেছেন রাজনৈতিক মহলের বিভিন্ন ব্যক্তিত্বরা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

এদিন মোদি তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, ‘প্রাক্তন প্রধানমন্ত্রী এবং বিএনপি সভানেত্রী খালেদা জিয়ার (Khaleda Zia) প্রয়াণে গভীর শোকাহত। তাঁর পরিবার এবং বাংলাদেশের মানুষের প্রতি আন্তরিক সমবেদনা রইল।’ পাশাপাশি ভারত-বাংলাদেশ সম্পর্ক মজবুত করতে খালেদার ভূমিকার কথাও উল্লেখ করেন তিনি।

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা অন্যতম জননেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে আমি শোকাহত। আমি তাঁর শোকসন্তপ্ত পরিবার, বন্ধুবান্ধব ও তাঁর রাজনৈতিক সহকর্মীদের আমার সমবেদনা জানাচ্ছি।’

বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যু প্রসঙ্গে এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক অধ্যাপক এফএম সিদ্দিক জানিয়েছেন বিএনপি নেত্রী হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার সকাল ছটায় প্রয়াত হয়েছেন। বাংলাদেশের বর্তমান সরকার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত আপাতত প্রাক্তন প্রধানমন্ত্রীর মরদেহ মর্গে রাখা হবে।

 

Related articles

কমিশনের বদলিতে ১৪ বছর পর মহিলা গোয়েন্দাপ্রধান

দীর্ঘ ১৪ বছর পর আবারও কলকাতা পুলিশের (Kolkata Police) গোয়েন্দা প্রধান পদে মহিলা আধিকারিক। আইপিএস দময়ন্তী সেন কলকাতা...

কাঠফাটা রোদে সোমের সকাল থেকে পুড়ছে বাংলা, নববর্ষে ঊর্ধ্বমুখী উষ্ণতার পূর্বাভাস!

নীল ষষ্ঠীর সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে সূর্যের দাপট। হাসফাঁস করা গরম কলকাতা-সহ একাধিক জেলায়। হাওয়া অফিস (Weather Department)...

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...

আজ বিকেলে শিবাজী পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আশার শেষকৃত্য

এক অধ্যায়ের অবসান ঘটিয়ে রবিবার প্রয়াত হয়েছেন কিংবদন্তি আশা ভোঁসলে (Asha Bhosle)। শোকাতুর ভারতীয় সংগীত মহল। আজ শিল্পীর...