Sunday, April 12, 2026

Happy New Year: নিজের লেখা-সুর করা গান সোশ্যাল মিডিয়ায় শেয়ার মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

আর মাত্র কয়েক ঘণ্টা। তারপরেই নতুন বছরকে স্বাগত জানাবেন রাজ্যবাসী। ঠিক তার আগে ৩১ ডিসেম্বর সন্ধেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা গান সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন নিজেই। দুর্গাপুজো, বাংলা নববর্ষ, বড়দিনের পরে এবার ইংরেজি নববর্ষের আগেও গান লিখে চমক দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

‘হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, টু অল অফ ইউ, অলওয়েজ স্মাইল, ইটস আ জয়ফুল ডে’— মুখ্যমন্ত্রীর লেখা ও সুর-করা এই গানটি গেয়েছেন ইন্দ্রনীল সেন। গানটির ভিডিওতে কলকাতার একাধিক জায়গা দেখানো হয়েছে, যার মধ্যে অবশ্যই রয়েছে পার্ক স্ট্রিট। এছাড়া শিশুদের সঙ্গে কাটানো সময়ের টুকরো ছবিও শেয়ার করে নিয়েছেন মুখ্যমন্ত্রী।

শুধু গান নয়, কবিতা, গল্প-সহ ছবিও আঁকতে পছন্দ করেন তিনি। সাম্প্রতিক সময়ে দুর্গাপুজো, কালীপুজোতেও তাঁর লেখা এবং সুর-করা গান মুক্তি পেয়েছে।

আরও পড়ুন – খালেদার শেষকৃত্যে নতুন সমীকরণ! ঢাকায় পাক-সম্পর্ক ফেরানোর চেষ্টা জয়শঙ্করের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মণিপুরে শহিদ বাংলার জওয়ান, অভিষেকের নিশানায় মোদি-শাহ  

মণিপুরের দুর্গম পাহাড়ি এলাকায় দেশের নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শহিদ হলেন মালদহের বাসিন্দা বিএসএফ জওয়ান...

রক্ষণাবেক্ষণ-মেরামতির কাজের জন্য শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে গুচ্ছ ট্রেন বাতিল

ফের রেললাইন ও সিগন্যালিংয়ের রক্ষণাবেক্ষণ, মেরামতির কাজের জন্য হাওড়া ও শিয়ালদহ (Howrah-Saaldah) ডিভিশনের বিভিন্ন শাখায় একগুচ্ছ লোকাল ও...

২১ ঘণ্টার আলোচনাতেও মিলল না রফাসূত্র! দোষারোপ, পাল্টা দোষারোপে ব্যর্থ ইরান-মার্কিন বৈঠক

২১ ঘণ্টার আলোচনাতেও (Meeting) মিলল না রফাসূত্র। একে অপরের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেদের দাবিতে অনড় রইল ইরান (Iran)...

ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা: জানালেন আশার নাতনি

শনিবার রাতে হঠাৎ সারা ভারতের সঙ্গীত প্রেমী মানুষকে উদ্বেগে ফেলে দেয় একটি খবর- হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা আশা...