Wednesday, April 15, 2026

আজ খালেদা জিয়ার শেষকৃত্যে থাকবেন ভারতের বিদেশমন্ত্রী, বুধেই ঢাকায় জয়শঙ্কর 

Date:

Share post:

আশি বছর বয়সে প্রয়াত হয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া(Khaleda Zia)। দীর্ঘ রোগভোগের পর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় নাগাদ তার মৃত্যুর খবর আসে। এরপরই শোক জ্ঞাপন করেন ভারতের প্রধানমন্ত্রী। জানা যাচ্ছে বুঝেই বিএনপি নেত্রীর (BNP leader) শেষকৃত্য সম্পন্ন হবে। ভারতের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। আজই ঢাকায় পৌঁছবেন তিনি।

হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণজনিত জটিলতার কারণে টানা ৩৬ দিন চিকিৎসা চলে খালেদার। কিন্তু শেষ রক্ষা হয়নি। ছেলে তারেক রহমান ফেরার দুদিন যেতে না যেতেই, মৃত্যুর কোলে ঢলে পড়লেন বর্ষীয়ান বিএনপি নেত্রী। শেখ হাসিনা থেকে মহম্মদ ইউনূস সকলেই খালেদার প্রয়াণে শোকবার্তা দিয়েছেন। গত কয়েকদিন ধরে বাংলাদেশের অস্থির পরিস্থিতির মধ্যে আজ জয়শঙ্কর প্রতিবেশী রাষ্ট্রে পৌঁছবেন। বিদেশ মন্ত্রকের (ministry of external affairs)তরফে বিবৃতি দিয়ে জানানো হয় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ ন্যাশানালিস্ট পার্টির চেয়ারপার্সন খালেদা জিয়ার শেষকৃত্যে ভারত সরকার ও জনগণের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন এস জয়শঙ্কর। যদিও তিনি ঠিক কটায় ঢাকায় পৌঁছবেন তা জানা যায়নি।

 

Related articles

ভোটের দিন আমিই থাকব কন্ট্রোল রুমে, স্ট্রং রুমে ৩০০ ‘প্রহরী’, নির্দেশ অভিষেকের

ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে। হাতে সময় কম। এই পরিস্থিতিতে নির্বাচনী রণকৌশল স্থির করতে এবং কর্মীদের চাঙ্গা করতে...

তৃণমূল ২৩০-এর বেশি: ভার্চুয়াল বৈঠকে শেষ সাত দিন ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা অভিষেকের

নির্বাচনের মাত্র সাতদিন আগে নির্বাচন কমিশন থেকে একের পর এক কেন্দ্রীয় এজেন্সি দিয়ে যখন সব দিক থেকে চেপে...

ভোট এলেই বিজেপি-র কালো টাকার ভাণ্ডার খোলে! তমলুক থেকে তোপ মমতার

ভোটের আগে বিজেপি নেতাদের গাড়ি থেকে উদ্ধার হচ্ছে টাকা। অভিযোগ, আটকও হয়েছে বিজেপি নেতা। কোথা থেকে আসছে ওই...

নির্ঘণ্ট চূড়ান্ত! দুই দফায় মোট প্রার্থী প্রায় তিন হাজার, তুঙ্গে ভোটের প্রস্তুতি

দীর্ঘ টালবাহানা এবং স্ক্রুটিনি পর্ব শেষে অবশেষে স্পষ্ট হল রাজ্যের নির্বাচনী লড়াইয়ের রেখচিত্র। মনোনয়ন প্রত্যাহারের নির্ধারিত সময়সীমা অতিক্রান্ত...