Friday, June 12, 2026

আজ অভিষেকের নেতৃত্বে জাতীয় নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল

Date:

Share post:

বাংলার মানুষের ভোটাধিকার নিয়ে রীতিমতো ছেলে খেলা করছে নির্বাচন কমিশন (Election Commission)। এসআইআর করে কতজন রোহিঙ্গা কিংবা অনুপ্রবেশকারী ধরা পড়ল, জবাব চায় এ রাজ্যের মানুষ।  ‘লজিক্যাল ডিসক্রিপান্সি’ (logical discrepancy) শব্দবন্ধ ব্যবহার করে কাদের নাগরিকত্বকে প্রশ্নের মুখে ঠেলে দেওয়া হচ্ছে, উত্তর জানতে বুধবার জাতীয় নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূলের (TMC ) ১০ সদস্যের প্রতিনিধি দল। পূর্ব ঘোষণা মতোই নেতৃত্ব দেবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

স্পেশাল ইনটেনসিভ রিভিশনের (SIR) শুরু থেকে বিজেপি এক থেকে দেড় কোটি নাম বাদ যাবে বলে বারবার দাবি করেছে। মোদি-শাহদের তুষ্ট করতে ক্ষমতার অপব্যবহার করে বাংলার ১ কোটি ৩৬ লক্ষ মানুষের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলছে জাতীয় নির্বাচন কমিশন। সাহস থাকলে পরিসংখ্যান তথ্য যুক্তি দিয়ে এই নামের তালিকা প্রকাশ করুক সিইসি জ্ঞানেশ কুমার। কার্যত এই চ্যালেঞ্জ নিয়েই আজ মুখ্য নির্বাচন কমিশনারের মুখোমুখি বসতে চলেছেন অভিষেক ও তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল (tmc delegation)। থাকবেন, ডেরেক ও’ব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, নাদিমুল হক, প্রদীপ মজুমদার, চন্দ্রিমা ভট্টাচার্য, মানস ভুঁইয়া, মমতা ঠাকুর, সাকেত গোখলে এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কমিশনারের সঙ্গে দেখা করার পর একটি সাংবাদিক বৈঠক হতে পারে বলে মনে করা হচ্ছে।

 

Related articles

মুখ্যমন্ত্রীর নজরে BGBS-এর ৬৩৫ কোটি টাকার বরাত!

BGBS-এ এলাহী খরচ। একটি নির্দিষ্ট ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকেই বরাত। নতুন সরকারের আতসকাচের চলায় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে...

গ্রেফতার হবেন ইন্দ্রনীল ও তাঁর স্ত্রী! কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ

গ্রেফতার হতে পারেন- এই আশঙ্কায় প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen) এবং তাঁর স্ত্রী আগাম জামিনের আবেদন জানিয়েছেন...

সানিয়ার বোলিংয়ে সারা ক্যাচ, মাঝ আকাশে ক্রিকেটে মাতলেন সচিন

ভারতীয় দল থেকে অবসর নিয়েছেন ১৩ বছর আগে, বয়স বেড়েছে, ফিটনেসটাও আগের মতো নেই। কিন্ত হাতে ব্যাট পেলে...

ফের অভিষেকের বাড়িতে CID টিম! হেনস্থার অভিযোগে সরব স্থানীয়রা

ফের তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে সিআইডি টিম। বিধানসভা নির্বাচনের আগে প্রচারে গিয়ে...